হুগলি, ৯ এপ্রিল:- হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের ছবিতে হাওয়াই চটি লাগিয়ে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কোন্নগর জোরাপুকুর এলাকায়। ভোটের আগের দিনেই দেখা যায় প্রবীর ঘোষালের ছবি দেওয়া ফ্লেক্সে হাওয়াই চটি লাগিয়ে দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ ভোটের সময় এলাকায় উত্তেজনা ছড়াতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে।অপর দিকে তৃণমূলের দাবি কোন্নগরে বিজেপির প্রার্থীকে নিয়ে বিজেপির অন্দরের ক্ষোভ সকলের জানা। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দের ফলেই হয়েছে।
Related Articles
আবাস যোজনা প্রকল্পে ৮ হাজার কোটি টাকার বেশি রাজ্যের আটকে রেখেছে কেন্দ্র।
কলকাতা, ১৭ জুন:- আবাস যোজনা প্রকল্পে রাজ্যের আট হাজার কোটি টাকার বেশি আটকে রেখেছে কেন্দ্র। এবার জানা গেছে কেন্দ্র সরকার বাংলার ৭ লক্ষেরও বেশি পরিবারের আধার যাচাইয়ের কাজও আটকে দিয়েছে। এর ফলে আগামী দিনে যদি কেন্দ্রীয় বরাদ্দ মেলে তাও আধারের গেরোয় প্রাপ্য টাকা পাবেন না রাজ্যের আবাস প্রকল্পের উপভোক্তারা। কারণ এই যাচাই প্রক্রিয়াকে সংশ্লিষ্ট প্রকল্পের […]
অবশেষে প্রচারে নামলেন সিঙ্গুরের বিজেপি প্রার্থী মাস্টারমশাই।
হুগলি , ২ এপ্রিল:- ডাকাত কালী মন্দিরে পুজো দিয়ে আজই প্রথম নির্বাচনী প্রচার শুরু করলেন সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। হুডখোলা গাড়িতে চেপে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে প্রার্থী। প্রার্থী ঘোষণার পরেই বিজেপি কর্মীদের মধ্যে অসন্তোষ শুরু হয়েছিল। সদ্য তৃণমূল থেকে আসা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করায়। প্রার্থী বদলের দাবিতে অনশনেও বসেছিল বিজেপি কর্মীরা। […]
ভবঘুরে মহিলাকে উদ্ধার করে বাড়ি ফেরালো চুঁচুড়ার আরোগ্য।
হুগলি, ২০ জুলাই:- ভবঘুরে মহিলাকে উদ্ধার করে বাড়ি ফেরালো চুঁচুড়া আরোগ্য। চুঁচুড়া তালডাঙ্গা থেকে উদ্ধার হওয়া মহিলাকে বাড়ি ফেরানোর জন্য চুঁচুড়া থেকে বৃহস্পতিবার সকাল দশটায় ওই মহিলার নাম অনিমা অদক নিয়ে পশ্চিম মেদিনীপুর রাজাবাজর, তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল চুঁচুড়া আরোগ্যর সদস্যরা। ঘটনা প্রসঙ্গে জানা গেল গত মঙ্গলবার রাত সাড়ে বারোটায় চুঁচুড়া থানার পুলিশ ওই […]








