কলকাতা , ৯ এপ্রিল:-কেন্দ্রীয় বাহিনী নিয়ে তার মন্তব্যের জেরে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জবাবদিহি তলব করেছে।নোটিশ পাঠিয়ে আগামীকাল বেলা এগারোটার মধ্যে মুখ্যমন্ত্রীকে এ ব্যাপারে তার অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে। বুধবার কোচবিহারের এক জনসভায় মুখ্যমন্ত্রী বাধা পেলে মহিলাদের কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার নিদান দেন। এ ব্যাপারে বিজেপির তরফ এ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়। এর পাশাপাশি আরও কয়েকটি জনসভায় কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে মুখ্যমন্ত্রীর কিছু বিরূপ মন্তব্য কে নির্বাচন কমিশন তার নোটিশে তুলে ধরেছে। এই সমস্ত ব্যাপারে মুখ্যমন্ত্রীর সুস্পষ্ট জবাব না পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
Related Articles
শ্যামা সঙ্গীত ভক্তিগীতির সুর সাধক ধনঞ্জয় ভট্টাচার্যের শততম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালিত হলো হাওড়ায়।
হাওড়া, ১০ সেপ্টেম্বর:- ভক্তিমূলক গান (শ্যামা-সঙ্গীত) আর সঙ্গীত শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য যেন একে অপরের পরিপূরক। ফিল্ম বা বেসিক রেকর্ডে ধনঞ্জয় ভট্টাচার্যের রামপ্রসাদী, শ্যামাসঙ্গীত বাঙালীর শ্রোতাদের কাছে যেন নিজস্ব সম্পদ। এই প্রখ্যাত সঙ্গীত শিল্পীর শততম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালিত হলো হাওড়ায়। শনিবার ১০ সেপ্টেম্বর সকালে হাওড়ার বালির বাসিন্দা প্রখ্যাত ভারত বিখ্যাত গায়ক ধনঞ্জয় ভট্টাচার্যের ১০০তম জন্মদিন […]
শ্রাবণী মেলায় ভক্তদের সেবায় জয়হিন্দ বাহিনীর উদ্যোগে শেওরাফুলিতে জলছত্র শিবিরের উদ্বোধনে সাংসদ।
তরুণ মুখোপাধ্যায় , ৬ আগস্ট:- শনিবার রাত থেকে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ ভক্তের ঢল নেমেছে তারকেশ্বরে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরে থেকে কাতারে কাতারে মানুষ এসে উপস্থিত হয়েছেন শৈবতীর্থ তারকেশ্বরে। এই উপলক্ষে তীর্থযাত্রীদের সেবার কাজের উদ্দেশ্যে কালীঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় জলছত্র এবং তাদের সেবার কাজ চলছে। হুগলি জেলা জয়হিন্দ বাহিনীর […]
বুধবার পানাগড়ে পলিফিল্ম কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩১ আগস্ট:- ২০০৯ সালে প্রায় ১৫০০ একর জমি নিয়ে তৈরি হয়েছিল পশ্চিম বর্ধমানের পানাগড় শিল্পতালুক। ঠিক তার পর থেকেই নতুন শিল্পের গন্তব্য হয়ে উঠেছে এই শিল্পাঞ্চল। যার নতুন সংযোজন হিসেবে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিল্পতালুকে বেসরকারি পলিফিল্ম কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জানা গেছে এই শিল্প তালুকে পিভিসি পাইপ-এর একটি কারখানার নির্মাণকাজও ইতিমধ্যে শেষ […]








