সুদীপ দাস , ৮ এপ্রিল:- মাঝে আর মাত্র একটা দিন। তারপরই হুগলী জেলার ১০ টি আসনে বিধানসভা নির্বাচন। যার মধ্যে অন্যতম জেলার সদর শহর চুঁচুড়া বিধামসভার নির্বাচন। ১৯ এর লোকসভায় হুগলী কেন্দ্র থেকে বিজেপির জয়ী লকেট চ্যাটার্জী এবারে চুঁচুড়া বিধানসভা থেকে লড়ছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের অসিত মজুমদার। এবারে ভোটের দুদিন আগে লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে পরা পোষ্টারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। এদিন পোলবা-দাদপুর ব্লকের বিভিন্ন এলাকায় কোথাও দেওয়ালে টাঙানো অবস্থায় দেখা যায় ওই পোষ্টার আবার কোথাও রাস্তায় লুটোতে দেখা যায় ওই পোষ্টার। লিফলেট আকারের ওই পোষ্টারে মূলতঃ লকেট চ্যাটার্জী লোকসভার জেতার পর এলাকায় দেখা যায়নি বলে প্রচার করা হয়। লিফলেটের নীচে লেখা পোলবা-দাদপুর ব্লকের জিপি-৮ বিজেপি কর্মীবৃন্দ। যদিও বিজেপি নয় এই লিফলেট ছড়ানোর পিছনে তৃণমূলকেই দায়ী করেন লকেট চ্যাটার্জী। তিনি বলেন এটা তৃণমূলের ষরযন্ত্র। তবে এর প্রভাব কোনভাবেই ভোটবাক্সে পরবে না। অন্যদিকে এবিষয়ে চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদারের কটাক্ষ ওনাকে বিজেপি ধাওয়া করলে উনি বলেন তৃণমূল ধাওয়া করেছে। ওনাকে বিজেপি রং দিলে উনি বলেন তৃণমূল রং দিয়েছে! এর সাথে তৃণমূলের কোন সম্পর্ক নেই।
Related Articles
পেট্রোল-ডিজেলের উপর ভ্যাট কমানোর দাবিতে বিজেপির অবস্থান বিক্ষোভ।
হুগলি, ২৫ নভেম্বর:- অবিলম্বে রাজ্যে সরকারকে পেট্রল, ডিজেলের উপর ভ্যাট কমাতে হবে এই দাবিতে শেওড়াফুলি ফাঁড়ির সামনে হাতে প্লাকার নিয়ে অবস্থান বিক্ষোভে বসলো বিজেপির কর্মীরা। প্রায় দেড় ঘন্টা ধরে চলে অবস্থান বিক্ষোভ। শ্রীরামপুর সাংঘঠনিক জেলা সভাপতি শ্যামল বসু বলেন প্রতি নিয়ত মানুষের জন্য আমরা আন্দলোন করছি। কেন্দ্রীয় শাসিত রাজ্যগুলি পেট্রেল, ডিজেলের উপর ভ্যাট কমিয়েছে।কিন্তু রাজ্য […]
প্রথিতযশা নৃত্য প্রশিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া রিষড়ায়।
অসিতাভ গঙ্গোপাধ্যায়, ১২ জানুয়ারি:- চলে গেলেন রিষড়া তথা সংশ্লিষ্ট অঞ্চলের প্রথিতযশা নৃত্য প্রশিক্ষক অমল দত্ত। রেখে গেলেন তাঁর কয়েক হাজার ছাত্রছাত্রীকে। অকৃতদার নৃত্য শিল্পী অমল দত্ত ছিলেন সংস্কৃতি প্রাণা মানুষ। চলচ্চিত্র থেকে মঞ্চ সর্বত্র তাঁর নৃত্যশৈলীতে মুগ্ধ করেছেন অগনিত মানুষকে। অমল দত্তের পরিচালনায় নৃত্যনাট্য উত্তরণ, মুসাফির, আলিবাবা, ভুষুন্ডির মাঠ প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর এই অকাল […]
চুঁচুড়া হাসপাতালে রোগী নিখোঁজ, চাঞ্চল্য ছড়াল এলাকায়।
হুগলি, ১৭ ডিসেম্বর:- চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মহানাদ শীতলা এলাকার বাসিন্দা মানস কর (৪৩) নামে এক রোগী নিখোঁজ হওয়ায় উদ্বিগ্ন তার পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবার সূত্রে জানা যায়, মানস কর গত ১০ ডিসেম্বর ভোরে একটি অস্ত্রোপচারের জন্য চুঁচুড়া হাসপাতালে ভর্তি হন। […]









