সুদীপ দাস , ৭ এপ্রিল:-বহিরাগত ছ জন ব্যক্তিকে বিজেপি প্রার্থীর গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধোরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল চন্দননগরে। বিজেপি প্রার্থী দিপাঞ্জন গুহর অভিযোগ তার কিছু বন্ধু বাইরে থেকে এসেছে ভোটের ক্যাম্পেনিং দেখতে। সেই সময় ছবিঘরের কাছে গাড়ি আটকে বহিরাগতদের বাইরে বের করে এনে খুব মারতে থাকে।বেশি আঘাত লেগেছে দিনেশ সিং ও বিকাশ অধিকারিকে।এই ঘটনায় অভিযোগ ওঠে শ্যাম বুদ্ধ দত্তের বিরুদ্ধে। ঘটনার খবর শুনে চলে আসে বিজেপি কর্মীরা। উত্তেজনার পারদ চড়তে থাকে শ্যামবুদ্ধর অফিসের সামনে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দননগর থানার পুলিশ। উত্তেজিত বিজেপি কর্মীরা চলে আসে থানা ঘেরাও করতে। তাদের দাবি শ্যাম বুদ্ধকে গ্রেফতার করতে হবে।এফ আই আর করে বিজেপি নেতৃত্ত্ব। আহত ব্যক্তিদের চিকিৎসা জন্য নিয়ে যাওয়া হয় চন্দননগর হাসপাতালে। অন্যদিকে তৃনমুল নেতৃত্ত্ব বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে। ভোটের আগে এই ঘটনায় রীতিমতো আতংকের পরিবেশ তৈরি হল চন্দননগরে।
Related Articles
হাওড়ায় সাংবাদিক বৈঠকে ডিআরএম।
হাওড়া, ২৫ ফেব্রুয়ারি:- অমৃত ভারত প্রকল্পে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের অধীনে থাকা স্টেশনগুলির উন্নয়নের কাজের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই স্টেশনগুলির মধ্যে কয়েকটি রয়েছে বাংলায়। আর এই নিয়েই রবিবার বিকেলে হাওড়ায় সাংবাদিক বৈঠক করেন ডিআরএম সঞ্জীব কুমার। এদিন ডিআরএম বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়নের শিলান্যাস করবেন। হাওড়া ডিভিশনের ১০টি লোকেশনে এই অনুষ্ঠান হবে। […]
DYFI এর মহামিছিল হাওড়ায়।
হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- সকলের জন্য শিক্ষা এবং সকলের জন্য কাজের দাবিতে ডিওয়াইএফআই সহ বামপন্থী যুব সংগঠন সমূহের পক্ষ থেকে হাওড়া জেলায় শুক্রবার বিকেলে এক মহামিছিলের আয়োজন করা হয়েছে। শিবপুর কাজীপাড়া মোড় থেকে ওই মিছিল শুরু হয়। মিছিল শেষ হবে হাওড়ার সালকিয়া সম্মিলনী পার্কে। সেখানেই এদিন রয়েছে জনসভা। ১৫ই সেপ্টেম্বর সারা দেশে শিক্ষা এবং কাজের দিবস। […]
আগামী সপ্তাহে চারদিনের সফরে দক্ষিন ২৪ পরগনা যাচ্ছেন মুখ্যমন্ত্রী
কলকাতা , ২ জানুয়ারি:- আগামী সপ্তাহে চারদিনের সফরে দক্ষিন ২৪ পরগনা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ তারিখ তিনি কলকাতা থেকে হেলিকপ্টারে পৌঁছাবেন নামখানা। সেখানে সেদিন তিনি যোগ দেবেন একটি প্রশাসনিক বৈঠকে। পরেরদিন তিনি যাবেন সাগরদ্বীপে। ৮ তারিখ সেখানে চলতি বছরের গঙ্গাসাগর মেলার উদ্বোধন করবেন তিনি। ৯ তারিখও তাঁর সেখানে থাকার কথা। ১০ তারিখ তিনি […]










