কলকাতা , ৬ এপ্রিল:-গত সেপ্টেম্বর মাসে নির্বাচন কমিশন ঘোষণা করেছিল যে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কোন অফিসার তিন বছরের বেশি নিজস্ব পদে থাকবেন না। কিন্তু তৃতীয় দফা নির্বাচন চলাকালীন টনক নড়লো নির্বাচন কমিশনের। কলকাতা উত্তর ছটি বিধানসভা কেন্দ্র এবং কলকাতা দক্ষিণের দুটি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার কে বদলি করল নির্বাচন কমিশন। তার মধ্যে রয়েছে ১৫৮ কলকাতা পোর্ট, ১৫৯ ভবানীপুর, ১৬৩ এন্টালী, ১৬৪ বেলেঘাটা, ১৬৬ শ্যামপুকুর, ১৬৮ কাশিপুর বেলগাছিয়া, ১৬৫ জোড়াসাঁকো, ১৬২ চৌরঙ্গী।এখন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে যে ঘোষণা হওয়ার এতদিন পরও কেন কাদের সরানো হলো না। তবে কমিশন তাদের এই গাফিলতি কে মানতে নারাজ কমিশনের দাবি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত কমিশনের।
Related Articles
সপরিবারে ছুটি কাটাতে গিয়ে বিতর্কে বার্সেলোনার দুই তারকা !
স্পোর্টস ডেস্ক , ২৫ জুলাই:- করোনা পরিস্থিতির মধ্যেই ইবিজাতে সপরিবারে ছুটি কাটাতে গিয়ে বিতর্কে জড়ালেন বার্সেলোনার দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ৷ কাতালোনিয়া সরকারের পরামর্শ উপেক্ষা করে বেড়াতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন বার্সার এই ফুটবলার৷ মেসির স্পেন ছেড়ে ইতালির ক্লাবে যাওয়ার খরবের মাঝেই বার্সা তারকার বেড়াতে যাওয়ার খবর এখন শিরোনামে৷ স্পেনে করোনার প্রকোপ কিছুটা […]
বালিতে প্রচারে বাম প্রার্থী দীপ্সিতা। উত্তর হাওড়ায় তৃণমূল প্রার্থীর প্রচারে টেলি তারকা নীল।
হাওড়া , ২৬ মার্চ:-প্রচারে নেমে জনসংযোগকেই হাতিয়ার করেছেন বালি কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। শুরু হয়েছে জোরকদমে প্রচার। শুক্রবার সকালে পায়ে হেঁটে কর্মীদের নিয়ে ভোট প্রচারে নামেন তিনি। সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী দীপ্সিতা এদিন ৫১ নং ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে প্রচার করেন। বালি জেটিয়া বাড়ি, নিমতলা, বালিখাল অঞ্চলে ডোর টু ডোর প্রচার করেন তিনি। দীপ্সিতা বলেন, […]
শ্রীরামপুরে বিবিরবেরের দে বাড়ির পুজো এবার ১৬ তম বর্ষে।
তরুণ মুখোপাধ্যায়, ১৭ এপ্রিল:- শ্রীরামপুরের বিবিরবেড়ের দে বাড়ির অন্নপূর্ণা পূজো এ বছর ১৬ বছরে পদার্পণ করেছে। এই বাড়ির গৃহকর্ত্রী স্বর্গীয় গীতা দে প্রথম মা অন্নপূর্ণার আরাধনা শুরু করার পর থেকে আজ দীর্ঘ ষোল বছর নিরচ্ছিন্নভাবে মাতৃ আরাধনায় ব্রতী রয়েছেন দে পরিবারের সদস্যরা। গত মঙ্গলবার থেকে এই পুজো শুরু হয়েছে, চলবে আগামী তিনদিন। পুজো উপলক্ষে অনিন্দ্যসুন্দর […]







