হুগলি , ৫ এপ্রিল:-হেলিপ্যাড তৈরি হবে তাই বিনা অনুমতিতে মাঠ নেবার প্রতিবাদে বিক্ষোভ ক্লাব কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দাদের । হুগলীর শেওড়াফুলি রাজবাড়ী মাঠের ঘটনা। তাদের অভিযোগ আগামী মঙ্গলবার শেওড়াফুলিতে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর একটা রেলি আছে,তার জন্য এলাকার স্কুলের খেলার মাঠে হেলিপ্যাড তৈরি করবে বলে অভিযোগ। কিন্তু সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে এলাকার স্কুলের মাঠটি বলে দাবি তাদের স্কুল কর্তৃপক্ষের অভিযোগ এই মাঠে তারা কোন রাজনৈতিক কারণে ব্যবহার করতে দেবে না, একই অভিযোগ স্থানীয় ক্লাবের। তাদের অভিযোগ এর ফলে মাঠ ক্ষতিগ্রস্ত হলে সমস্যায় পড়বে খেলোয়াড়রা। যদিও এ বিষয়ে জেলা প্রশাসনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Related Articles
প্রণব মুখোপাধ্যায়ের আরোগ্য কামনায় যজ্ঞ চলছে হাওড়ায়।
হাওড়া , ১২ আগস্ট:- দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক রয়েছে। দিল্লির সেনা হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন । প্রণব মুখোপাধ্যায়ের সুস্থতা আরোগ্য কামনা করে হাওড়ায় শীতলা মায়ের মন্দিরে পুজো চলছে। প্রণববাবুর আরোগ্য কামনায় চলছে পুজোপাঠ। যজ্ঞের আয়োজন করা হয়েছে। এবিষয়ে শুভ্রজ্যোতি দাস বলেন, আজ মায়ের মন্দিরে আমরা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের […]
স্পোর্টস ডে উদযাপন ইস্টবেঙ্গল ক্লাবে আইএসএল এর সম্ভাবনা শেষ হয়নি মত ইস্টবেঙ্গল কর্তার ।
স্পোর্টস ডেস্ক , ১৩ আগস্ট:- ১৩ অগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন সর্বময় কর্তা দীপক দাসের জন্মদিন উপলক্ষ্যে ইস্টবেঙ্গল ক্লাবে পালিত হল স্পোর্টস ডে । শতবর্ষের ক্রীড়া দিবসে ক্লাবে পতাকা উত্তোলন থেকে লাল-হলুদ বেলুনে সাজানো ক্লাব । ক্লাবের মূল দরজায় বসল স্যানেটাইজিং টানেল , নেতাজি ইণ্ডোর স্টেডিয়ামে আয়োজন হল রক্তদান শিবির। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস […]
গ্যাসের পাইপ লাইন বসাতে গিয়ে জমি সমস্যায় আটকে গেল প্রকল্প।
কলকাতা, ১৯ জানুয়ারি:- রাজ্যে গ্যাস পাইপলাইন বসাতে গিয়ে জমি সমস্যায় আটকে গেল গেইলের এই প্রকল্প। জমি সমস্যা মেটাতে মুখ্য সচিব এইচকে দ্বিবেদী জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। যে যে জেলায় এ প্রকল্পের কাজ হচ্ছে সেই জেলার জেলাশাসকের তিনি নির্দেশ দিয়েছেন অবিলম্বে এই সমস্যা মিটিয়ে ফেলতে। বৈঠকে গেইল কতৃপক্ষের কাছে মুখ্য সচিব আবেদন রেখেছেন যেখানে জমি […]







