হাওড়া , ৩ এপ্রিল:- ফের রথীনের বিরুদ্ধে পোস্টার পড়ল হাওড়ায়। হাওড়ার প্রাক্তন মেয়র বিজেপি নেতা ডাঃ রথীন চক্রবর্তীর নামে বেশ কিছু পোস্টার এবং ব্যানার দেওয়া হয়েছে হাওড়া শহরের বিভিন্ন এলাকায়। নিচে লেখা শিবপুর কেন্দ্র নাগরিকবৃন্দ। তবে ওই পোস্টারগুলি কে বা কারা দিয়েছে তা জানা যায়নি। গিরগিটি বলেও পোস্টারে কটাক্ষ করা হয়েছে। এ নিয়ে শিবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ রথীন চক্রবর্তী শনিবার হাওড়ার ব্যাঁটরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রথীনবাবু জানান যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেউ বা কারা করেছে। তিনি অবিলম্বে ঘটনার তদন্ত চেয়ে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি করেছেন। না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে।
Related Articles
২০১৭ সালে ভাবা দীঘিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা।
হুগলি, ২১ অক্টোবর:- হুগলি জেলার ভাবাদিঘির রেল জট এখনও কাটেনি। স্বাভাবিক ভাবেই তারকেশ্বর থেকে গোঘাট হয়ে বিষ্ণুপুর যাওয়ার রেললাইন তৈরি কাজ কয়েক বছর ধরে থমকে রয়েছে। কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হেনস্থার অভিযোগে এবার গ্রেপ্তার হলেন তৃণমূলের দাপুটে নেতা তথা গোঘাট ১ নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণাল আলু। বৃহস্পতিবার […]
পঞ্চম দফায় সাত আসনের ৫৭ শতাংশ ভোট গ্রহণ কেন্দ্র স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।
কলকাতা, ১৭ মে:- পঞ্চম দফার লোকসভা ভোটে রাজ্যে আরও বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। হচ্ছে।আগামী সোমবার অর্থাৎ ২০ মে রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। নির্বাচন হবে সাতটি আসনে৷ হাওড়া, হুগলি, উলুবেরিয়া, বনগাঁ, ব্যারাকপুর, শ্রীরামপুর ও আরামবাগে। আর তার আগেই বাড়তে চলেছে পঞ্চম দফার কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা৷ এমনটাই খবর মিলেছে নির্বাচন কমিশন সূত্রে। রাজ্যের সাত লোকসভা আসনের ৫৭ […]
করোনা পরিস্থিতিতে শপথ অনুষ্ঠান হবে জাঁকজমকহীন – মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা , ২ মে:- করোনা পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান একেবারেই সাদামাটা হবে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। এই পরিস্থিতিতে কোনো রকম বিজয় মিছিল ও সমাবেশ না করতেও তিনি দলীয় কর্মী সমর্থকদের কাছে আবেদন জানান। কালীঘাটে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন তাঁর সরকারের প্রথম কাজ হবে করোনা অতিমারীর মোকাবিলা […]










