হুগলি , ৩ মার্চ:- সপ্তগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্তের সমর্থনে আজ ত্রিবেনী কালিতলা মাঠে উপস্থিত হন দলের উঠতি নেতা দেবাংশু ভট্টাচার্য্য। খেলা হবে গানের স্রষ্ঠা দেবাংশু এদিন মঞ্চে তুলোধনা করেন কেন্দ্রের বিজেপি সরকারকে। ২দফায় ভোট হয়ে যাওয়া রাজ্যের মোট ৬০টি আসনের মধ্যে ৪২টি আসন তৃণমূল পাবে বলে দাবী করেন দেবাংশু। বাকি ১৮টি আসনের মধ্যে ১০টি আসন পেতে পারে বিজেপি এবং বাকি ৮টি আসন সংযুক্ত মোর্চা পেতে পারে। আর হুগলি জেলায় ১৭টি আসনই তৃণমূলের দখলে যাবে বলে দাবী করেন তিনি। বাকি ১টি আসনে এখনও ফিফটি-ফিফটি অবস্থান রয়েছে বলে দেবাংশুর দাবী।
Related Articles
আসন্ন চার পৌরনিগমের প্রস্তুতি নিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠকে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩০ ডিসেম্বর:- আসন্ন চার পুরসভার ভোটের প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালীঘাটে নিজের বাড়িতে সাংগঠনিক বৈঠকে বসছেন। উপস্থিত রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি এলাকার দলীয় নেতৃত্বকে বৈঠক ডাকা হয়েছে। পুরভোট হতে চলা চার পুর এলাকা থেকে একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক উপস্থিত রয়েছেন। Post Views: 378
মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন চাঁপদানি পৌরসভায়।
হুগলি, ৫ জানুয়ারি:- চাঁপদানি পৌরসভার সভাগৃহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৮ তম জন্মদিন পালন করল পৌরপ্রধান সুরেশ মিশ্র। ছিলেন উপ পৌরপ্রধান বিনয় কুমার ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ। কেক কেটে স্পার্কেল ক্যান্ডেল জ্বালিয়ে করতালি দিয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানায় তৃণমূল নেতৃত্ব। এরপর সকলের মধ্যে কেক ও খাবার পরিবেশন করা হয়। এই অনুষ্ঠান ঘিরে সকলের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়লো। […]
হুগলীর উত্তরপাড়ায় অত্যাধুনিক জল প্রকল্প , সুফল পাবে সাত পুরসভা ও ছয় পঞ্চায়েত।
হুগলি , ১৯ মার্চ :- জনসংখ্যা বৃদ্ধির সাথেই বাড়ছে জলের চাহিদা, বিশেষ করে সেই জলের চাহিদা চরম আকার নেয় জ গ্রীষ্মকালে।এবার সেই জলের সংকট অনেকটাই চাহিদা মেটাবে উত্তরপাড়ায় ধর্মতলা এলাকায় কাজ শুরু হওয়া এক অত্যাধুনিক জল প্রকল্প।একটা সময় হুগলীর উত্তরপাড়া কোতরং এলাকার এই গঙ্গার ধারে পুর ও নগর উন্নয়ন দপ্তরের জমিতে ফ্লিম সিটি করার ঘোষণা […]










