হুগলি , ৩ মার্চ:- সপ্তগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্তের সমর্থনে আজ ত্রিবেনী কালিতলা মাঠে উপস্থিত হন দলের উঠতি নেতা দেবাংশু ভট্টাচার্য্য। খেলা হবে গানের স্রষ্ঠা দেবাংশু এদিন মঞ্চে তুলোধনা করেন কেন্দ্রের বিজেপি সরকারকে। ২দফায় ভোট হয়ে যাওয়া রাজ্যের মোট ৬০টি আসনের মধ্যে ৪২টি আসন তৃণমূল পাবে বলে দাবী করেন দেবাংশু। বাকি ১৮টি আসনের মধ্যে ১০টি আসন পেতে পারে বিজেপি এবং বাকি ৮টি আসন সংযুক্ত মোর্চা পেতে পারে। আর হুগলি জেলায় ১৭টি আসনই তৃণমূলের দখলে যাবে বলে দাবী করেন তিনি। বাকি ১টি আসনে এখনও ফিফটি-ফিফটি অবস্থান রয়েছে বলে দেবাংশুর দাবী।
Related Articles
হাওড়াতেও তল্লাশি ইডির।
হাওড়া , ২৬ ফেব্রুয়ারি:- কয়লা পাচার কান্ডের তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ইডি )। শুক্রবার সকাল থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দেন ইডির অফিসাররা। কলকাতার বিভিন্ন জায়গার পাশাপাশি ইডির কয়েকটি দল পাড়ি দেন দূর্গাপুর ও বর্ধমান সহ কয়েকটি জায়গায়। হাওড়াতেও চলছে ইডির তল্লাশি। ১১ সদস্যের একটি দল দুপুর ১২টা থেকে হাওড়া মিলস কোম্পানি […]
হাওড়ায় মিছিল তৃণমূল যুব কংগ্রেসের।
হাওড়া,১৬ ডিসেম্বর:- নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করছে তৃণমূল। একই ইস্যুতে হাওড়াতেও পথে নামল দলের যুব সংগঠন। এদিন দুপুরে হাওড়া ময়দান ফ্লাইওভারের নিচে জমায়েতের পর মিছিল করে হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেস। মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। কয়েক হাজার মানুষকে সঙ্গে নিয়ে শান্তি মিছিল হয়। মিছিলে অংশ […]
হাওড়ায় রাম নবমীর মিছিলে অশান্তি, কঠোর ব্যবস্থার ঘোষনা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩০ মার্চ:- শান্তির বাংলায় অশান্তি সৃষ্টির চেষ্টা বিরোধীদের। হাওড়ায় রামনবমীর মিছিলে গোলমালে প্রচন্ড ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি। ধর্নার দ্বিতীয় দিনে শেষবেলায় বক্তব্য রাখতে উঠে এই ঘটনা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, রুট বদলে অনুমতি না নিয়ে অস্ত্র এমনকী বুলডোজার নিয়ে মিছিল করা […]







