কলকাতা , ২ এপ্রিল:- দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূলের এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে। তৃণমূল নেতা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রাম সহ অন্যান্য জায়গায় বিজেপি ভয়ের পরিবেশ তৈরি করেছিল। ভোটারদের হুমকি দিয়েছে, কারচুপি করেছে। এ সব নিয়ে ৩০০ টি সুনির্দিষ্ট অভিযোগ কমিশনে জমা দিয়েছে তৃণমূল। এসব অভিযোগ সত্ত্বেও দুটি পর্যায়ে তৃণমূলের ফল ভালো হবে। মমতা নন্দীগ্রাম থেকে জিতবেন বলে দাবি করেছেন তৃণমূল নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা।
Related Articles
পঞ্চম দফার ভোটেও গুলি চালানোর অভিযোগ বাহিনীর বিরুদ্ধে।
কলকাতা, ১৭ এপ্রিল:-চতুর্থ দফার পর রাজ্যের পঞ্চম দফার ভোটেো গুলি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । উত্তর ২৪ পরগণার দেগঙ্গায় ২১৫ নম্বর বুথে বিধি ভেঙে জমায়েত হঠাতে কেন্দ্রীয় বাহিনী শূণ্যে গুলি চালায় বলে খবর মিলেছে।ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। জেলা প্রশাসনের কাছ থেকে ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এছাড়াও […]
একই ষাঁড়ের গুঁতোয় মৃত্যু তিনজনের।
হুগলি, ১১ জুন:- হুগলী জেলার চন্দ্রহাটি এলাকায় ষাঁড় গরুর গুতোয় মৃত্যু তিন জনের। পুলিশ সূত্রে জানা যায় আজ বেলার দিকে ঐ এলাকার বাসিন্দা লক্ষী ভান্ডারীকে আচমকা বাড়ীর ভিতর ঢুকে ষাঁড় গরুটি গুতোঁয়। সঙ্গে সঙ্গে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি।পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার মৃত বলে ঘোষনা করেন। এর আগে এলাকার তিলক […]
আইএসএল-কে লড়াইতে হারিয়ে দিতে চলেছে আই লিগ
প্রসেনজিৎ মাহাতো, ৩০ নভেম্বর:- আইএসএল-কে টক্কর দিতে চলেছে আই লিগ। চলতি আইএসএলে যা নেই, সেটাই এবার হতে চোখেছে আই লিগে। আই লিগের মূলপর্ব নিয়ে বেশি সতর্ক সর্বভারতীয় ফুটবল সংস্থা এবং রাজ্য ফুটবল সংস্থা আইএফএ। জৈব বলয়ে দলগুলিকে রেখে নতুন বছরের শুরুতে হবে আই লিগ। এআইএফএফের তত্ত্বাবধানে আইএফএ পরিকল্পনা নিয়েছে, আসন্ন আই লিগের জন্য তৈরি হবে […]






