কলকাতা , ১ এপ্রিল:- বৃহস্পতিবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চার জেলার ৩০টি আসনে মোট ৩৭.৪২ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের অ্যাপ অনুযায়ী এই তথ্যই পাওয়া যাচ্ছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভোট চলছে দ্বিতীয় দফায়। এরমধ্যে সবচেয়ে আলোচিত আসন হল নন্দীগ্রাম। এই বিধানসভায় ভোট পড়েছে ৩৪.১২ শতাংশ। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বেলা সাড়ে ১১টা পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় ভোট পড়েছে ৩৮.২৭%, পশ্চিম মেদিনীপুরে ৪১.৪৯%, বাঁকুড়ায় ৩৬.৯২% এবং দক্ষিণ ২৪ পরগনায় ২৭.০৫% ভোট পড়েছে। প্রচন্ড দাবদাহে চলছে ভোট। গরম এবং করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এবার সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত হবে ভোটগ্রহন।
Related Articles
গঙ্গাকে স্বচ্ছ রাখতে ঘাটগুলো পরিষ্কার রাখার আহ্বান রিষড়া পুরসভার
হুগলি, ৩০ ডিসেম্বর:- ভারতের প্রধান এবং পবিত্র নদী গঙ্গাকে স্বচ্ছ রাখতে স্টেট মিশন ফর ক্লিন গঙ্গা, এবং জেলা গঙ্গা কমিটির উদ্যোগে এবং রিষড়া পুরসভার ব্যবস্থাপনায় গঙ্গা কে স্বচ্ছ রাখার বার্তা দিয়ে মানুষকে গঙ্গার ঘাট গুলিকে পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে পুরসভার উদ্যোগে এক মাসব্যাপী এক কর্মসূচি পালন করা হলো। এই বিষয় বলতে গিয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসার […]
জাতীয় যুব দিবস পালন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে।
আরামবাগ, ১২ জানুয়ারি:- হুগলি জেলার কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে কোভিডবিধি মেনে পালিত হলো জাতীয় যুব দিবস ও আজাদি কা অমৃত মহোৎসব। এদিন ভোর ৪.৩০ মিনিটে মঙ্গল আরতির মধ্য দিয়ে মঠে বিশেষ পুজোপাঠের সুচনা হয়। তারপর ৫.৪৫ মিনিটে বৈদিক মন্ত্র ও স্তোত্রাদি পাঠ হয়।এদিন সকাল ৮টার সময় কামারপুকুর চটিতে স্বামী বিবেকানন্দর পূর্ণাঙ্গ মূর্তিতে ফুল, মালা […]
বালিতে প্যারা স্পোর্টস খেলোয়াড়দের ভ্যাক্সিনের ব্যবস্থা।
হাওড়া, ২ সেপ্টেম্বর:- বালিতে প্যারা স্পোর্টস খেলোয়াড়দের জন্য বৃহস্পতিবার ভ্যাক্সিনের ব্যবস্থা করা হয়। বালি কেন্দ্রের বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় ও বালি ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে প্রায় ২০ জন শারীরিক প্রতিবন্ধী প্যারা স্পোর্টস খেলোয়াড়কে এদিন কোভিড ভ্যাক্সিন দেওয়ার ব্যবস্থা করা হয় বালির কেদারনাথ আরোগ্য ভবনে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে এরা নিজেরা এসে কোনও ভ্যাক্সিন কেন্দ্র থেকে এতদিন […]









