পূর্ব মেদিনীপুর, ১ এপ্রিল:- আজ নন্দীগ্রামে হাইভোল্টেজ দিন। সকাল থেকেই কিছুটা উত্তপ্ত নন্দীগ্রাম। তারই মাঝে সকাল সকাল ভোট দিলেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী। এবারের একুশের নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে তিনি বিজেপি প্রার্থী হয়েছেন। এই কেন্দ্র তিনি এবার প্রথমবার ভোট দিলেন। সকালবেলায় তিনি দেরি না করেই বেরিয়ে পড়লেন ভোট দিতে। যদিও ভোট দিতে তিনি বেরোন নিজের কাঁথির বাড়ির থেকেই।এরপর কালো স্করপিও গাড়ি করে ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা দেন. যদিও ভোটকেন্দ্রে তিনি তার গাড়ি নিয়ে যাননি। ভোটকেন্দ্রের আগেই একটি পেট্রল পাম্পের কাছে নিজের গাড়ি রেখে বাইকে চেপেই তিনি পৌঁছলেন ভোটকেন্দ্রে। এরপর নন্দনায়েক প্রাথমিক স্কুলে পৌঁছলেন। সেখানে ইতিমধ্যেই সাধারণ মানুষ লাইন দিয়ে আছে ভোট দেওয়ার জন্য। শুভেন্দু অধিকারী নিজে ও ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ালেন। অবশ্য অনেক আম জনতা তাকে ভোট দিতে এগিয়ে দিলো। এরপর শুভেন্দু অধিকারী ভোট দিয়ে নিজে বাইরে বেরিয়ে ভিকট্রি দেখালেন। এছাড়াও সাধারণ অমানুষের সাথে কথা বললেন।যাতে তাদের ভোট দিতে সমস্যা না হয় সেইদিকটা ও তার নজরে ছিল।
Related Articles
বুথের মধ্যে ভোট চলাকালীন বিজেপির পোলিং এজেন্টের অস্বাভাবিক মৃত্যু কামারহাটিতে
ব্যারাকপুরঃ, ১৭ এপ্রিল:- কামারহাটি বিধানসভা কেন্দ্রের নওদাপাড়া শ্রীপতি বিদ্যানিকেতন স্কুলের ১০৭ নম্বর বুথের বিজেপির পোলিং এজেন্ট অভিজিৎ সামন্তের (পল্টু) (বয়স ৪৩) অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর। এদিন ওই পোলিং এজেন্ট বুথের মধ্যেই ভোট চলাকালীন অসুস্থ বোধ করে সঙ্গা হারান। পরবর্তীকালে তাকে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে […]
আরামবাগে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদকে সংবর্ধনা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর।
আরামবাগ, ২১ আগস্ট:- আরামবাগের c.b.s.e স্কুলের প্রধান শিক্ষক ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ সমর চক্রবর্তীকে সংবর্ধনা দিলেন বাঁকুড়া সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতি মন্ত্রী ডাঃ সুভাষ সরকার।এদিন আরামবাগের একটি বেসরকারি লজে ছোট ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা দেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ। এদিন সিবিএসসি স্কুলের কিছু বিষয় নিয়ে কেন্দ্রীয় […]
বন দফতরের ৩৪ টি বাংলোকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের
কলকাতা , ১৫ অক্টোবর:- পর্যটনে পেশাদারিত্ব আনতে রাজ্য সরকার এবার বন দফতরের ৩৪টি বাংলোকে বেসরকারি পেশাদার সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বন দফতরে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে নৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বেসরকারি হাতে তুলে দিলেও স্থানীয় পর্যটন প্রসারের সঙ্গে সঙ্গে সঙ্গেই স্থানীয় কর্মসংস্থানের রাস্তা খোলার ওপর বাড়তি জোর দেওয়া হচ্ছে […]






