কলকাতা, ৩০ মার্চ:-আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফার নির্বাচনে রাজ্যে যে ৬ টি জেলার ৪৫টি আসনে ভোট নেওয়া হবে তার জন্যে আজ পর্যন্ত ২৬০টি মনোনয়ন জমা পড়েছে। আগামীকাল সেগুলি পরীক্ষা করে দেখা হবে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় বলেন এরমধ্যে জলপাইগুড়িতে ৫০, কালিম্পং এ ১০, দার্জিলিং এ ৩৩, পূর্ব বর্ধমানে ৪৫, উত্তর চব্বিশ পরগনায় ৭৯ এবং নদীয়ায় ৪৩ জন প্রার্থী রয়েছেন। এই দিকে ষষ্ঠ দফার জন্য এখনও পর্যন্ত ৪৮টি মনোনয়ন জমা পড়েছে বলে তিনি জানান। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় পর্বে মোট ১৭১, তৃতীয় পর্বে ২০৫ এবং চতুর্থ পর্ব ৩৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে তিনি জানান। দ্বিতীয় পর্বে ৩০টি ও তৃতীয় পর্বে ৩১টি আসনে মোট ভোটার রয়েছেন যথাক্রমে ৭৫ লাখ ৯৪ হাজার ৫৪৯ এবং ৭৮ লাখ ৫২ হাজার ৪২৫ জন। এখনও পর্যন্ত আড়াইশো কোটি টাকার বেশি নগদ অর্থ, অলংকার, মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। মোট অভিযোগ জমা পড়েছে ২৬ হাজার ৭৪৯টি।
Related Articles
দিনের আলোয় গঙ্গার বালি পাচার হুগলিতে।
হুগলি, ৩০ জুন:- রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশকে তোয়াক্কা না করে হাওড়া ও হুগলী জেলার সংযোগস্থলে নৌকা করে চলছে দিনের আলোয় বালি তোলা এবং সেই বালি পাচার হয়ে যাচ্ছে উত্তরপাড়া মাখলা এলাকার ইট ভাটা গুলিতে!অভিযোগ স্থানীয়দের,দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিধায়ক কাঞ্চন মল্লিকের. সম্প্রতি একাধিক প্রশাসনিক সভায় নদী থেকে বেআইনিভাবে বালি তোলা এবং বেআইনি বালি খাদান চালানো, […]
ফের সিতাইয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ১ যুবক ।
দিনহাটা, ১ জুন:- ফের আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সিতাইয়ের থানার পুলিশ ওই এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ যুবককে গ্রেপ্তার করে। ধৃত ওই যুবকের কাছ থেকে পাওয়া যায় একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ট কার্তুজ এবং একটি মোটর বাইক। ধৃত ওই যুবককে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়।পুলিশ সূত্রে জানা যায়, […]
হাওড়ায় আজ শেষ দিনের প্রচার। প্রচারে বামেরা।
হাওড়া, ১৮ মে:- হাওড়া লোকসভা ভোটের প্রচারের শেষ দিনে আজ সকাল থেকেই পথে নেমেছে সব রাজনৈতিক দল। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় এদিন সকালে প্রচারে নামেন। হাওড়ার জাপানিগেট থেকে প্রচার শুরু হয়। কদমতলায় শেষ হয় প্রচার। পায়ে হেঁটে মানুষের সঙ্গে জনসংযোগ সারেন প্রার্থী। প্রচারে মহিলাদের ঢাক ঢোল বাজিয়ে প্রচারে অংশগ্রহণ করতে দেখা যায়। Post […]








