হাওড়া,২৭ জানুয়ারি:- পিকনিকে বচসার জেরে শ্যুটআউটের ঘটনা এবার হাওড়ার লিলুয়ায়। গুলিবিদ্ধ যুবককে প্রথমে হাওড়া জেলা হাসপাতালে এবং পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন। আহত যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এদিকে এই ঘটনার জেরে লিলুয়া খালপাড় মনসাতলা ভেড়ি এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক অভিযুক্তের দোকানে আগুন লাগিয়ে দেন স্থানীয়েরা। পরে দমকল এসে আগুন নেভায়। এই গুলিকান্ডে মূল অভিযুক্ত সহ ৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে, গুলিকান্ডে মূল অভিযুক্ত ছোটন নামের এক যুবক। রবিবার রাতে লিলুয়া ভাগাড়ের কাছে চকপাড়া অঞ্চলে পিকনিক করতে গিয়েছিলেন গণেশ উপাধ্যায় ওরফে ভানু নামের এক যুবক।
সঙ্গে তার বন্ধুরাও ছিলেন। সেখানেই বচসার জেরে ঘটনার সূত্রপাত। গণেশ ছোটনকে চড় মারে বলে অভিযোগ। এরপর ঝামেলার সময় গণেশকে লক্ষ্য করে গুলি চলে। গুলি লাগে তার বুক ও পেটের ঠিক মাঝে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। এলাকায় উত্তেজনা রয়েছে। লিলুয়া থানার পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। মূলত ব্যবসায়িক গন্ডগোল ও তোলাবাজিকে কেন্দ্র করেই এই ঘটনা বলে জানা গেছে। টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি করা হয়েছে পরিবারের লোকজনরা দাবি করেছেন।Related Articles
NRC ও CAA এর বিরুদ্ধে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৫ কিমি রোড রেস আয়োজন।
পশ্চিম মেদিনীপুর,২১ ফেব্রুয়ারি:- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছাত্র যুব শিক্ষক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্বন্বয় মঞ্চের উদ্যোগে প্রথম বর্ষের ৫ কিমি রোড রেস অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুররের শালবনি এলাকায়, ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই দৌড় থেকে পশ্চিমবঙ্গের একতা ও মৈত্রীর শপথ নেওয়া হয় ও NRC এবং CAA এর বিরুদ্ধে প্রচার মানুষকে সচেতন করা হয় […]
স্থানীয়দের দাবি মেনেই ভদ্রেশ্বর ও বৈদ্যবাটির মাঝে স্টেশন করতে চলেছে রেল দপ্তর।
প্রদীপ বসু, ১১ নভেম্বর:- দীর্ঘ প্রায় ৫০ বছরের দাবি পূরণ করতে চলেছে রেল দপ্তর। হুগলির ভদ্রেশ্বর ও বৈদ্যবাটির মাঝে খুড়িগাছি নতুনপাড়া এলাকার বাসিন্দাদের দাবি এখানে নতুন রেল স্টেশন করতে হবে।এই দাবির জন্য অনেক বার রেল অবরোধ থেকে শুরু করে মিছিল মিটিং করেও কোনো সমাধান হয়নি। তাই বাসিন্দাদের দাবি অবিলম্বে রেল স্টেশন করতে হবে। এর জন্য […]
প্রথম বর্ষ বালি বইমেলার শুভ সূচনা।
হাওড়া, ২৫ মার্চ:- বালি বইমেলার শুভ সূচনা হলো বেলুড় শ্রীগুরু সংঘ মাঠ প্রাঙ্গণে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই প্রথম বর্ষ বইমেলার উদ্বোধন হয়। মেলা চলবে আগামী ২৭ মার্চ অবধি প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত। বালি অঞ্চলের মানুষ যাতে বইয়ের স্বাদ আবার নতুন করে পেতে পারে তারই একটা ছোট প্রচেষ্টা এই বইমেলা। বালি কেন্দ্র তৃণমূল যুব […]








