হাওড়া, ২৬ মার্চ:- হাওড়ার শিবপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। এলাকারই একটি বহুতল আবাসনের সি ব্লকের ছাদ থেকে পড়ে এদিন বিকেলে মৃত্যু হয় সিএ পাঠরত প্রিন্স ওরফে ঋত্বিক সারডার(২২)। শুক্রবার বিকেল চারটে নাগাদ ওই ঘটনা ঘটে বলে পরিবার সূত্রে জানা গেছে। জানা গেছে, এদিন বিকেলে বহুতলের ছাদ থেকে নিচে পড়ে যান ওই যুবক। তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও স্থানীয় এক দোকানদার আনন্দ কুমার গুপ্তা জানান, দেহটি নিচে পড়েছিলো। খবর পেয়ে পরে পুলিশ এসে দেহটি তুলে নিয়ে যায়। নিচে পড়ে থাকা স্বত্তেও কেন কেউ বাড়িতে খবর দেয়নি, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যার ঘটনা পুলিশ তা তদন্ত করে দেখছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
Related Articles
কঠিন সময়ে প্রায় অনাহারে দিন কাটাচ্ছে হুগলির গান্ধীগ্রামে ময়ুরেরা।
Posted on Author khaborsojasaptaadmin
হুগলি,৭ এপ্রিল:- একটা দুটো নয় প্রায় শ খানেকেরও বেশি ময়ুরদের দিন কাটাছে এখন অনাহারে। এমনি অবস্থা হুগলির পোলবা থানার অন্তর্গত রাজহাট গ্রাম পঞ্চায়েতের গান্ধী গ্রামে। ময়ুরের গ্রাম নামে পরিচিত এই এলাকা। এখানে আসলেই যত্রতত্র ময়ুর দের পেখম মেলে খেলতে দেখা যায়,আর এই ময়ুরদের চাক্ষুষ করতে বছরভর বহু মানুষ আসে এখানে । কিন্তু সে সুসময় […]
নিকাশি ব্যবস্থার উন্নয়নে জেলা আধিকারিকদের নজরদারি বৃদ্ধির নির্দেশ।
Posted on Author khaborsojasaptaadmin
কলকাতা, ২২ আগস্ট:- রাজ্য সরকার পঞ্চায়েত এলাকার নিকাশি ব্যবস্থার উন্নয়নে জেলা আধিকারিকদের নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছে। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর থেকে জেলা উন্নয়ন আধিকারিকদের নিকাশী ছাড়াও মিশন নির্মল বাংলা প্রকল্পে তৈরি করা শৌচালয়ের গুণগত মানের উপরেও নজরদারি বৃদ্ধির কথা বলা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। দপ্তরের তরফে সম্প্রতি জেলাগুলির সঙ্গে ভার্চুয়ালি এক পর্যালোচনা বৈঠকে […]







