হুগলি,২৬ জানুয়ারি:- রবিবার বিকালে বৈদবাটীর বি এস পার্কের অনুষ্ঠিত হয়ে গেল নেতাজী কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা।এই খেলায় অংশগ্রহণ করে হুগলি জেলার দুটি ফুটবলের দল।যথাক্রমে বি এস পার্ক ও বান্ধব সমিতি ফুটবল দল। এদিন বান্ধব সমিতির ফুটবল দল – বি এস পার্ক ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে ।এই দিনের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুই প্রাক্তন ফুটবল খেলোয়াড় তনুময় বসু ও সত্যজিত ভৌমিক এবং বৈদবাটী উৎসব ও মেলা কমিটির সভাপতি নরেন চট্টোপাধ্যায়। অতিথিয়েরা প্রত্যেক ফুটবল প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন।
Related Articles
মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সাগরে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩ জানুয়ারি:- গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখতে দু দিনের সফরে বুধবার গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন হাওড়া থেকে হেলিকপ্টারে রওনা হয়ে তিনি গঙ্গাসাগরে পৌঁছবেন। কপিলমুনির মন্দিরে পুজো দেওয়া ছাড়াও তীর্থযাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষায় সেখানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলা […]
পুরভোটে অশান্তির ঘটনায় তৃণমূলের যুক্ত থাকার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা – অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ১৯ ডিসেম্বর:- পুরভোটে অশান্তির ঘটনায় তৃণমূল কংগ্রেসের কারও যুক্ত থাকার প্রমাণ মিললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।কলকাতার মিত্র ইনস্টিটিউশনে আজ দুপুরে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভোটে জেতার জন্য কোনরকম প্রভাব খাটানো চলবে না বলে আগেই দলের সর্বস্তরের নেতা কর্মীদের বার্তা দেওয়া হয়েছে। […]
ধামসা মাদলের তালে তালে প্রচার করলেন চন্ডীতলার তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার।
হুগলি , ৩০ মার্চ:- ধামসা মাদলের তালে তালে আদিবাসী মহিলাদের নৃত্য সহযোগে চন্ডীতলার নৈটিতে ভোটের প্রচার করলেন চন্ডীতলা বিধানসভার কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার। এদিন তার জমকালো প্রচারে তিনি তুলে ধরলেন ১০ বছরের তৃণমূল সরকারের শাসনকালের রাজ্যের উন্নয়নের ফিরিস্তি। দীর্ঘ যাত্রা পথে মানুষের সঙ্গে কথা বলেন এবং বর্তমানে পশ্চিমবঙ্গের যে আমুল উন্নয়ন হয়েছে তা মানুষকে […]








