বাঁকুড়া , ২৫ মার্চ:- বৃহস্পতিবার বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রনু মেটের সমর্থনে প্রচারে ঝড় তুলল টলিউড অভিনেত্রী ও বসিরহাটের সাংসদ নুসরাত জাহান। হুড খোলা গাড়িতে করে প্রার্থীকে এবং দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে রোড শো করলেন তিনি। এদিনের রোড শো ইন্দাস হাই স্কুল ময়দান থেকে ইন্দাস সিনেমাতলা পর্যন্ত হয় প্রায় দেড় কিলোমিটার অনুষ্ঠিত হয়। রোড শো কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
Related Articles
উত্তরপাড়ায় সিপিএম প্রার্থীর ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ।
হুগলি, ১০ এপ্রিল:- উত্তরপাড়া পুরসভার ৭,১০ ও ১৪ নম্বর ওয়ার্ড রাজেন্দ্র এভিনিউ দ্বারিক জঙ্গল রোড, মাখলার ২০ ও ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় শ্রীরামপুরের বাম প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে দেওয়া পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। কে বা কারা এই কাজ করেছে তা না জানা গেলেও সিপিআইএম এর দাবী দীপ্সিতা জিতবে তাই প্রচারে বাধা দেওয়া […]
পণের দাবীতে বধু হত্যার অভিযোগ, দোষীদের গ্রেপ্তারের দাবীতে পুলিশ কর্তার দ্বারস্থ পরিবার।
সুদীপ দাস , ২ ফেব্রুয়ারি:- গত বছর ৩০শে নভেম্বর উঃ ২৪ পরগনা জেলার টিটাগড় থানা এলাকার ব্যারাকপুর তালপুকুরের বাসিন্দা বাবলি সিং(২০)-এর সাথে সামাজিকভাবে বিয়ে হয় হুগলির শ্রীরামপুর থানার রিষড়া নয়াবস্তি এলাকার বাসিন্দা জয়ন্ত সিং(২৫)-এর। জয়ন্ত কোলকাতায় একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে কাজ করে। অভিযোগ বিয়ের সময় নগদ লক্ষাধিক টাকা সহ বহু জিনিসপত্র যৌতুক হিসাবে নিলেও বিয়ের পর […]
পুজোর আগে করোনা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ফের কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্যে আসছে।
কলকাতা , ১৬ অক্টোবর:- পুজোর আগে বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ফের কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্যে আসছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ওই তিন সদস্যের প্রতিনিধিদল রাজ্যের বিভিন্ন কোভিড প্রবণ জেলাগুলি ঘুরে দেখে মন্ত্রকের কাছে রিপোর্ট পেশ করবে। প্রতিনিধি দলে থাকছেন শিল্পোন্নয়ন এবং অভ্যন্তরীণ বাণিজ্য প্রহৎসহন বিভাগের যুগ্ম সচিব মনমিত নন্দা। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন […]







