বাঁকুড়াঃ , ২৫ মার্চ:- প্রথম দফার নির্বাচনে প্রচারের আজ শেষ দিন। শেষ প্রচারে মিঠুন ঝড় বাঁকুড়ার শালতোড়া বাজারে। বাঁকুড়ার শালতোড়া বিধানসভার বিজেপি প্রার্থী চন্দনা বাউরীর সমর্থনে শেষ প্রচারে রোড শো তে অংশ নিলেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন শালতোড়া সেন্টিনারি কলেজ হেলিপ্যাড এসে পৌঁছায় মিঠুন চক্রবর্তীর হেলিকপ্টার। এরপর শালতোড়া সেন্টিনারি কলেজ হেলিপ্যাড থেকে হুডখোলা গাড়িতে চেপে রোড শো এর অংশ নেন বিশিষ্ট অভিনেতা। হেলিকপ্টার থেকে নেমেই কলেজ গ্রাউন্ড থেকে রোড শো করেন শালতোড়া বাজার ঘুরে শালতোড়া বিডিও অফিসের কাছে শেষ হয় দেড় কিলোমিটারের রোড শো। এরপর মিঠুন চক্রবর্তী হেলিকপ্টারে করে তিনি পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন। এই রোড শো ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিশিষ্ট এই অভিনেতাকে একবার চোখের দেখা দেখতে উৎসাহী মানুষজন আজ ভিড় জমিয়েছিলেন শালতোড়া বাজার এলাকায়।
Related Articles
অজি বোর্ডের মাথায় একজন ইংরেজ ক্রিকেটার !
স্পোর্টস ডেস্ক, ১৯ জুন:- বিপর্যস্ত অস্ট্রেলীয় বোর্ডকে বাঁচাতে হয়তো আসরে নামতে পারেন ইংল্যান্ডের স্যর অ্যান্ড্রু স্ট্রস। অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের পদ থেকে সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে চিফ এগজিকিউটিভ অফিসার কেভিন রবার্টসকে। তাঁর জায়গায় এখন উপযুক্ত প্রার্থীর খোঁজ চলছে। অস্ট্রেলীয় প্রচারমাধ্যমের খবর হল, রবার্টসের জায়গায় ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রসের নাম ভেসে উঠেছে। জানা গিয়েছে, এই ব্যাপারে […]
বিজেপি ৫০ পেরোবে না। হাওড়ায় বললেন অরূপ।
হাওড়া, ২৭ ফেব্রুয়ারি:- বাংলায় বিজেপির কোনও জায়গা নেই। সেই জন্য বাংলায় নির্বাচন ঘোষণার আগেই আধা সামরিক বাহিনী আনা হয়েছে। এরকম আট দফায় নির্বাচন আমরা আগে কখনও শুনিনি। আট দফায় নির্বাচন স্বাধীনতার পরে অতীতে কখনও হয়নি। যখন বাংলায় ভোট হতনা, সকাল ৯টা থেকে বুথ দখল হয়ে যেত, তখনও বাংলায় আট দফায় কোনওদিন ভোট হয়নি। এটা থেকেই […]
কুকুরের কামড়ে জখম হনুমানকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিল গ্রামবাসীরা।
হুগলি, ৩০ নভেম্বর:- কুকুরের কামড়ে জখম হনুমান কে উদ্ধার করে বাড়িতে এনে চিকিৎসা শুরু করল সিঙ্গুরের ঘনশ্যামপুর গ্রামের বাসিন্দারা। পড়ে বনদফতর থেকে আহত হনুমান কে সল্টলেক রেসকিউ সেন্টারে নিয়ে যায়। গতকাল সন্ধ্যায় হনুমান টিকে কুকুর ঘিরে ধরে কামড়ানোর সময় উদ্ধার করে বাসিন্দারা। এরপর রক্তাক্ত অবস্থায় হনুমান কে উদ্ধার করে বাড়িতে এনে সেবা শুশ্রসা শুরু করে। […]







