হুগলি , ২৪ মার্চ:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের সমর্থনে এদিন কোন্নগরের কানাইপুরে এসে প্রচারে ঝড় তুললেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন কানাইপুরের ওয়ারলেস মাঠ এলাকা থেকে বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালকে সাথে নিয়ে হুডখোলা গাড়ি করে কর্মী সমর্থকদের সাথে ভোটের প্রচার সারেন বিজেপি সাংসদ অর্জুন। এদিন বিজেপির প্রার্থী ও সাংসদের ভোট প্রচারে বিজেপির দলীয় কর্মী সমর্থকরা শোভাযাত্রা করে পায়ে হেটে কানাইপুরে বিভিন্ন এলাকা ঘোরেন। প্রচারের ফাঁকেই সাংসদ ও বিজেপি প্রার্থী দুজনেই জানান ভোট প্রচারে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, মানুষের এই সাড়া দেওয়া দেখে বোঝাই যাচ্ছে বিজেপি সরকারে আসছে।
Related Articles
যান্ত্রিক ত্রুটি, বিপত্তি হাওড়া আমতা লোকালে।
হাওড়া, ৬ আগস্ট:- যান্ত্রিক ত্রুটির কারণে বিপত্তি হাওড়া আমতা লোকালে। এর জেরে মঙ্গলবার সকালে সাময়িক বিপাকে পড়েন ওই লোকালের যাত্রীরা। পরে ওই লোকালের যাত্রীদের পরবর্তী ট্রেনে হাওড়ায় আনা হয়। এদিকে, যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হওয়া ট্রেনটি বাঁকড়া নয়াবাজ স্টেশনে মেরামত করা হয় বলে জানা গেছে। এই মুহুর্তে হাওড়া আমতা লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। Post […]
গ্রুপ ডি ওয়েটিং প্রার্থীদের নবান্নে ডেপুটেশন কর্মসূচি।
হাওড়া , ২২ ডিসেম্বর:- গ্রুপ ডি ওয়েটিং প্রার্থীরা আজ নবান্নে ডেপুটেশন কর্মসূচি নেন। এদের দাবি ছিল স্বচ্ছতার সঙ্গে আপডেটেড শূন্যপদে সকল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েট লিস্টেড চাকরিপ্রার্থীদের যথাশীঘ্র চাকরি সুনিশ্চিত করতে হবে। এদের অভিযোগ, ২০১৭ সাল থেকে গত তিন বছর যাবৎ এরা চাকরির জন্য সব জায়গায় ছুটে গেছেন। সরকারের কাছে আবেদন করেছেন। অথচ কোনও […]
আবাসিক শারীর শিক্ষা শিক্ষন শিবির।
বাঁকুড়া,১২ ডিসেম্বর:- বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পরিচালনায় রাইপুর রঘুনাথ মূর্মূ আবাসিক বিদ্যালয়ে শুরু হোল সপ্তাহ ব্যাপী আবাসিক শারীর শিক্ষা শিক্ষন শিবির ।আজ সকালে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ইন্সপেক্টর অব কলেজস ড:প্রিয়নাথ হালদার ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক কৌশিক চ্যাটার্জি, সংঘের সংগঠন সম্পাদক দেবাশীষ দত্ত, সহযোগী সম্পাদক […]







