হুগলি , ২৪ মার্চ:- বুধবার সাতসকালে ঢাকঢোল বাজিয়ে অভিনব প্রচার সারলেন তৃণমূলের যুব প্রার্থী অরিন্দম গুঁইন। এদিন অরিন্দম বাবু প্রচার করেন তার বিধান সভা এলাকার বড় বাগানে। প্রার্থী মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিষয়গুলি ভোটারদের কাছে তুলে ধরেন। আজকের এই অভিনব প্রচার দেখতে বহু মানুষ রাস্তায় বেরিয়ে প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন। কেমন সাড়া পাচ্ছেন এই প্রশ্নের উত্তরে অরিন্দম বাবু জানান এলাকার মানুষ আমাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন, এবং আগামী নির্বাচনে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কাজকেই সমর্থন করবেন বলে তারা জানিয়েছেন। এই বিধানসভায় গত পাঁচ বছর ধরে যিনি বিধায়ক হিসেবে আছেন তাকে এই সময় মানুষের দুঃখে তাকে কাছে পাননি, তাই এবারের নির্বাচনে মানুষ ঘরের ছেলে হিসেবে তাকেই চাইছেন। তবে মানুষের ব্যক্তিগত চাওয়া-পাওয়া তো কিছু নেই, এলাকার সার্বিক উন্নয়ন হলেই তারা সুখী হবেন, আমি জিতলে সেই চেষ্টাই করবো।
Related Articles
সুন্দরবনের হিঙ্গলগঞ্জে বাসন্তী মেলা ।
দ:২৪পরগনা, ৯ এপ্রিল:- অশুভ শক্তির বিনাশ করতে রাজা সুরথ বসন্ত কালে বাসন্তী দেবীর আরাধনা করেছিলেন। সেই থেকে মর্তে বাসন্তী পুজো হয়ে আসছে। বাসন্তী পুজো উপলক্ষে উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের মাধবকাটী পাটঘরা গ্রামে শুরু হয়েছে ১৫ দিনের বাসন্তী মেলা। বলরাম স্মৃতি হেলথ, এডুকেশানাল, সোসাল, ইকোনমিক্যাল চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এবং মাধবকাটী পাঠঘরা নবযুগ সঙ্ঘ ও সুন্দরবন […]
স্কুল হয়ে গেল সুস্বাস্থ্য কেন্দ্র, প্রতিবাদে বিজেপির বিক্ষোভ বৈদ্যবাটিতে।
হুগলি, ২৪ জুন:- ছিল স্কুল হল সুস্বাস্থ কেন্দ্র,বৈদ্যবাটিতে এমনই আজব কান্ডে স্কুল তুলে দেওয়ার চক্রান্ত দেখে বিক্ষোভ বিজেপির,স্কুল উঠছে না দাবী পুর প্রধানের।পোর্টালে নাম তুলতেই এমনটা করা হয়েছে। বৈদ্যবাটি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের চক স্টেশন রোডে চক পুর প্রাথমিক বিদ্যালয় প্রায় শতবর্ষ প্রাচীন।সেই স্কুল নীল সাদা রং করে বিদ্যালয়ের নাম মুছে টাঙানো হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্রের […]
মাধ্যমিক পরীক্ষার্থীদের ভ্যবিষৎ এর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১২ মে:- রাজ্যের বর্তমান করনা আবহে চলতি বছরের প্রস্তাবিত মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে। পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার জেরে শিক্ষাসচিব মণীশ জৈন গতকাল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলির সঙ্গে দীর্ঘক্ষন বৈঠক করেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও টেলিফোনে তাদের সঙ্গে কথা […]








