হাওড়া , ২৪ মার্চ:-বুধবার সাতসকালেই হাওড়ার লিলুয়ায় জয়পুর বিল এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় দুধের গাড়ির চালকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন এক খালাসি। পুলিশ সূত্রে জানা গেছে, আমুল দুধের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুধের গাড়ির চালকের মৃত্যু হয়। বেশ কিছুক্ষণ কেবিনের মধ্যেই আটকে ছিল মৃত চালকের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে লিলুয়া থানার পুলিশ আসে। দেহটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহত খালাসিকে ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।
Related Articles
রাত পোহালেই পুরভোট , নিরাপত্তার চাদরে মুড়েছে আরামবাগ।
আরামবাগ, ২৬ ফেব্রুয়ারি:- রাত পোহালেই পুরভোট। প্রস্তুতি ও নিরাপত্তার চাদরে মুড়েছে আরামবাগ পৌরসভা। আগামীকাল অর্থাৎ রবিবার রাজ্য জুড়ে ১০৮ টি পৌরসভার ভোট। তার ঠিক আগেই আরামবাগ শহরের গালস কলেজে DCRC-তে চরম ব্যস্ততা ভোট কর্মীদের মধ্যে। সকালে থেকে আরামবাগের ১৯ টি ওয়ার্ডের ভোটগ্রহণ কেন্দ্রের জন্য EVM মেশিন পৌঁছানোর কাজ চলছে।এদিন কলেজ চত্বরে সমস্ত কাজ ক্ষতিয়ে দেখতে […]
নন্দীগ্রামের জনসভায় যোগ দেবেন না মমতা ব্যানার্জি।
কলকাতা , ২৮ ডিসেম্বর:- আগামী সাত জানুয়ারি নন্দীগ্রামের প্রস্তাবিত জনসভায় যোগ দেবেন না মমতা ব্যানার্জি। তবে মমতা যোগ না দিলেও ওই দিন তৃণমূলের ডাকা জনসভা আয়োজিত হবে। বিশেষ সূত্রে এমনটাই জানা গিয়েছে। সুব্রত বক্সি এবং তৃণমূলের অন্য নেতারা অবশ্য যোগ দেবেন ওই সভায়। মমতার না যাওয়ার কারণ হিসাবে এখনও প্রকাশ্যে কোনও কিছু জানায়নি তৃণমূল নেতৃত্ব। […]
শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে।
সুদীপ দাস, ২৪ নভেম্বর:- শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। ঘটনাস্থলে উপস্থিত চুঁচুড়া থানার পুলিশ। ঘটনাপ্রসঙ্গে জানা যায়, চুঁচুড়ার সাহাগঞ্জ কাসারীপাড়ার বাসিন্দা রূপ মন্ডল(২০)-কে প্রসব যন্ত্রনা নিয়ে বিগত কয়েক দিনে চার চারবার চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলেও ভর্তি করার পর মুহুর্তেই ছুটি দিয়ে দেওয়া হয় বলে অভোযোগ। গতকালও একই ঘটনা ঘটে। অভিযোগ গতকাল […]








