কলকাতা , ২৩ মার্চ:- দেশ এবং রাজ্যে দিন দিন বেড়ে চলেছে করোনা সংক্রমনের সংখ্যা। সংক্রমণকে লাগাম দিতে প্রস্তুত যেরকম প্রশাসন তেমনি নির্বাচন কমিশন কোন অবস্থাতেই করোনাকে হালকা ভাবে নিতে রাজি নয়। নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল যে যথেষ্টভাবে করোনা বিধি মানা হবে ভোট দানের সময়। প্রত্যেক ভোট কর্মীকে কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস তার সাথে একই সুবিধা পাবেন বুথে থাকা রাজনৈতিক দলের এজেন্টরাও। সাধারণ ভোটাররা ভোটদানের আগে পাবেন এক হাতে পরা গ্লাভস। তা দিয়ে ভোট দান করবেন এবং বুথ থেকে বেরোনোর সময় গ্লাভসটি ডাস্টবিনে ফেলে দেবেন। নির্বাচন কমিশন সূত্রের খবর ২০২১ বিধানসভা নির্বাচনে যদি সঠিকভাবে করোনা বিধি না মানা হয় তাহলে কোন ভাবেই ভোটার ভোটগ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্রে ভোট দানের সময় ভোটাররা সঠিকভাবে করোনা বিধি পালন করছেন কিনা তার ওপরও নজর রাখবে নির্বাচন কমিশন।
Related Articles
কৃষ্ণনগরে রোড শো অমিত শাহের।
নদীয়া, ৬ মে:- নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে এবার শহরতলীতে রোড শো করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার নদীয়ার কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র সদর মোড় থেকে শুরু করে প্রায় তিল কিলোমিটার পথ রোড শো করেন অমিত সাহ। যদিও এই রোড শোতে অসংখ্য কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়, এছাড়াও রাজ্যের বিজেপির শীর্ষ নেতৃত্বরাও […]
চকবাজারে ব্যাবসায়ীর সাথে তৃণমূল কর্মীর দ্বন্দ্ব মেটাতে তৎপর বিধায়ক।
হুগলি, ২৯ আগস্ট:- বিধায়কের উপস্থিতিতে চকবাজারের হোটেল ব্যবসায়ীর সাথে কাউন্সিলরের স্বামীর মিটমাট করানোর ঘটনায় তৃণমূলী রাজনীতিতেই পরিণত হল। যদিও চুঁচুড়ার বিধায়ক আসিত মজুমদার বললেন এর মধ্যে কোনও রাজনীতি নেই। বিধায়ক হিসেবে সমস্যার সমাধান করতে এসেছিলাম। তবে পুরো ঘটনায় রাজনীতির গন্ধ পেহয়েছেন চকবাজার ব্যবসায়ী উন্নয়ন সমিতির সদস্যরা। প্রসঙ্গত দিন কয়েক আগে চকবাজার মোড়ে একটি হোটেল মালিকের […]
নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠনের সময় ঘোষণা।
কলকাতা, ২৯ অক্টোবর:- রাজ্য সরকার আগামী ১৬ই নভেম্বর থেকে শুরু হতে চলা স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠনের সময় ঘোষণা করেছে। সব ধরনের কভিড বিধি মেনে নবম এবং একাদশ শ্রেণির ক্লাস সকাল দশটায় এবং দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাসের পঠন-পাঠন সকাল এগারোটায় শুরু হবে বলে আজ রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রথম […]









