চিরঞ্জিত ঘোষ , ২১ মার্চ:- রবিবাসরীয় সকাল থেকে রাত অবধি চন্ডীতলা বিধানসভা কেন্দ্রের অলিগলি ঘুরে প্রচার সারলেন গত দু’বারের বিজয়ী তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার। ভোটের আর মাত্র কুড়ি দিন বাকি। তাই রবিবার গুলিকে সমস্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারে জোর দিচ্ছেন। তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার এদিন প্রচারের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক প্রকল্পের বিষয়গুলি মানুষের কাছে তুলে ধরেন। তেরঙ্গা বেলুন বাজনা সহ সুদৃশ্য ট্যাবলো এবং প্রচুর মোটর সাইকেলে করে তরুণ তৃণমূল কর্মীরা অংশ নেন। প্রয়াত আকবর আলী খন্দকার যিনি চন্ডীতলা বিধায়ক ছিলেন তার প্রতি ভালোবাসার টান এখনো চন্ডীতলা বাসি মনে রেখেছে। তাই আজকের এই প্রচার অভিযানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় বেরিয়ে তৃণমূল প্রার্থীকে সমর্থন করলেন।
Related Articles
পুজোর ছুটির পর নিয়ন্ত্রিতভাবে স্কুলে পঠন-পঠন শুরু করতে চায় সরকার।
কলকাতা , ৫ আগস্ট:- রাজ্য সরকার পুজোর ছুটির পরে নিয়ন্ত্রিতভাবে স্কুলে পঠন-পাঠন শুরু করতে চায়। নবান্নে আজ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার গঠিত গ্লোবাল অ্যাডভাইজারি কমিটির বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। তিনি বলেন রাজ্যে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তাই পুজোর ছুটির পরে একদিন অন্তর অন্তর স্কুল খোলার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। তিনি […]
রাজ্যে প্রথম দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে অনিশ্চিত কমিশন।
কলকাতা, ২৮ মার্চ:- রাজ্যের প্রথম দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, প্রথম দফার তিনটি আসনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে প্রায় ৩৫০ কোম্পানি বাহিনী প্রয়োজন। কমিশনের হিসাব বলছে, একটি বিধানসভা ক্ষেত্রের সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হলে কমপক্ষে ১৬ কোম্পানি বাহিনী প্রয়োজন। ফলে একটি লোকসভা ক্ষেত্রের জন্য […]
কার্যত জনতা কার্ফু মেনে ঘরবন্দী দক্ষিণ ২৪ পরগনার মানুষ।
দ:২৪পরগনা , ২২ মার্চ:- পৃথিবী কাঁপছে করোনা আতঙ্কে। গোটা দেশজুড়ে কোন সংক্রমণ রুখতে ২২ শে মার্চ রবিবার সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত জনতা কার্ফু ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোণা নিয়ে মানুষের বার্তা দিয়েছিলেন। মানুষের মধ্যে আতঙ্ক থাকলেও রবিবার সকালে শহরের জনসমাগম,ও গ্রামের জনসমাগম দেখা গেলেও না সকাল থেকে জনশূন্য অবস্থার দেখা গেল যেমন […]








