বাঁকুড়া , ২০ মার্চ:- ছাতনা ব্লকের কেন্দুয়া গ্রামের ভোটার সংখ্যা প্রায় বারোশো। এই গ্রামের ভোটারদের দাবি দীর্ঘ কয়েক দশক ধরে কেন্দুয়া গ্রাম থেকে কালাঝরিয়া যাবার কাঁচা রাস্তাটি মেরামত হয়নি। ভোট আসে ভোট যায়, কিন্তু রাস্তার হাল ফেরেনি। নেতা-মন্ত্রীদের প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি শুধু মিথ্যা আশ্বাস। ভোট পর্ব মিটে গেলে রাস্তা মেরামত তো দূরে থাক সেই নেতা-মন্ত্রীদের আর গ্রামে দেখা মেলেনা। তাই এবার প্রশাসনের দিকে তোপ দেগে ভোট থেকে বিরত থাকার হুমকি দিয়েছেন গ্রামবাসীরা। পাশাপাশি গ্রামের প্রতিটি দেওয়ালে লেখা ভোট বয়কট। গ্রামবাসীর দাবি পাকা রাস্তা চাই। স্থানীয় যুবক জগদীশ মন্ডল বলেন, প্রশাসনকে বারবার জানিয়ে ও কোন লাভ হয়নি। ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসে প্রতিশ্রুতি দেন কিন্তু ভোট পেরিয়ে গেলে তাদের আর দেখা মেলেনা তাই আমরা সমস্ত গ্রামবাসী মিলে ঠিক করেছি ভোট বয়কটের।
Related Articles
হাওড়ার নিশ্চিন্দায় আগুনে ভস্মীভূত বাড়ি।
হাওড়া , ৫ নভেম্বর:- হাওড়ার নিশ্চিন্দার পশ্চিমপাড়া এলাকায় বুধবার রাতে একটি টালিচালার বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। বাড়িটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে একজন আহত হন বলে জানা গেছে। আহতকে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, এদিন রাত ন’টা নাগাদ হাওড়ার বালির নিশ্চিন্দা পশ্চিমপাড়ায় […]
পক্ষপাত মূলক আচরণের অভিযোগ তুলে অধ্যক্ষকে অপসারণের দাবি বিজেপির।
কলকাতা, ৩০ জুলাই:- রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাত মূলক আচরণের অভিযোগ তুলে বিরোধী বিজেপি পরিষদীয় দল তাকে অপসারণের দাবি জানিয়েছে। এই মর্মে দলের ৫০ জন বিধায়কের স্বাক্ষরিত একটি অনাস্থা প্রস্তাব আজ বিধানসভার সচিবালয়ে জমা দেওয়া হয়। বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী নেতৃত্বে পরিষদীয় নেতৃত্ব বিধানসভার সচিব সুকুমার রায়ের হাতে ওই প্রস্তাবটি জমা দিয়েছেন। অধ্যক্ষ […]
বেলুড়ে বারান্দা ভেঙে নিচে পড়ে মৃত দুই বোন।
হাওড়া ,৩১ মে:- হাওড়ার বেলুড়ে এক বহুতল আবাসনের চারতলার বারান্দা ভেঙে নিচে পড়ে মৃত্যু হল দুই বোনের। শনিবার রাতে এরা দুই বোন বারান্দায় বসে গল্প করছিলেন। তখন আচমকাই ভেঙে পড়ে বারান্দা। নিচে ছিটকে পড়েন এরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপ্তি ধুন্দ(৩২) নামের ছোট বোনের। তাঁর দিদি অনুরাধা শর্মা(৩৬) কে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে ভর্তি […]







