হুগলি , ২০ মার্চ:- শনিবার দুপুরে মনোনয়ন জমা দিতে শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে এসে ছিলেন চণ্ডীতলার বিজেপি প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্ত। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া চলাকালীন কর্তব্যরত সরকারি কর্মী বিজেপি প্রার্থীর সঙ্গে ছবি তোলেন। সামাজিক মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়তেই সরকারি কর্মীর বিরুদ্ধে নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। বিজেপি প্রার্থীর সঙ্গে নির্বাচনী পক্রিয়ার কাজের সঙ্গে যুক্ত কর্মীর তোলা ছবি রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়ে মৌখিক অভিযোগ করেন বলে দাবি করেন শ্রীরামপুরের এক তৃণমূল নেতা।। যদিও শ্রীরামপুর বিজেপির সাংগঠনিক সভাপতি শ্যামল বসু বলেন, আমি বিষয়টি খোঁজ নিয়ে বলতে পারব। যদিও শ্রীরামপুরের রিটার্নিং অফিসার জানিয়েছেন ওই কর্মীকে শোকজের নোটিশ পাঠানো হয়েছে।
Related Articles
শিক্ষক দিবসে বাটি হাতে প্রতিকী ভিক্ষাবৃত্তি শিক্ষকদের।
হাওড়া, ৫ সেপ্টেম্বর:- আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে বাটি হাতে প্রতীকী ভিক্ষাবৃত্তি করলেন ল্যাব অ্যাসিস্ট্যান্টরা। শিক্ষা মিশনের অন্তর্গত ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বা NSQF ল্যাব অ্যাসিস্ট্যান্টদের অভিনব প্রতিবাদ হাওড়া বাসস্ট্যান্ডে। বৃহস্পতিবার দুপুরে বাটি হাতে ভিক্ষাবৃত্তি করেন তাঁরা। বাটি হাতে প্রতীকী ভিক্ষা করে শিক্ষক দিবসে প্রতিবাদ জানান তাঁরা। কয়েক দফা দাবিতে এদিন ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক […]
বেলুড় মঠ সারদাপীঠে শ্রীশ্রীজগদ্ধাত্রী পূজা
হাওড়া, ১০ নভেম্বর:- চিরাচরিত রীতি মেনে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ সারদাপীঠে হচ্ছে জগদ্ধাত্রী পূজা। মঠের নিয়ম অনুসারে নবমীর দিনেই সপ্তমী, অষ্টমী এবং নবমীর পূজা একসাথে করা হয়। শনিবার সায়ংকালে আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান হয়। আজ রবিবার ভোর ৬টায় হয়েছে পূর্বাহ্নের পূজা। দশটায় হবে পুষ্পাঞ্জলি। বেলা ১১টায় হবে মধ্যাহ্নের পূজা। সাড়ে এগারোটা থেকে তিনটে পর্যন্ত বিতরণ […]
চীনা মাঞ্জা থেকে দুর্ঘটনা এড়াতে কাইট ফেক্সিং লাগানোর প্রস্তাব মা ফ্লাইওভারে।
কলকাতা, ৪ এপ্রিল:- চিনা মাঞ্জা থেকে দুর্ঘটনা এড়াতে কলকাতার মা ফ্লাইওভারের সম্পূর্ন অংশের দু’দিকে তারের বেড়া বা কাইট ফেন্সিং লাগানোর জন্য কেএমডিএ-র কাছে প্রস্তাব জমা পড়েছে। কলকাতা পুলিশের তরফে এই মর্মে প্রস্তাব দেওয়া হয়েছে। গত বছর কুড়ি লক্ষ টাকা খরচ করে পরীক্ষামূলকভাবে উড়ালপুলের ৯০০ মিটার অংশে ওই বেড়া দেওয়া হয়। ফলে ওই এলাকায় নতুন কোনও […]









