হুগলি , ২০ মার্চ:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার বাম প্রার্থী রজত ব্যানার্জীর সমর্থনে এদিন কোন্নগরের নবগ্রাম এলাকায় প্রচার সারলেন বিশিষ্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এদিন কোন্নগরের নবগ্রামে বাম প্রার্থীর সমর্থনে শোভাযাত্রা করে সিপিএম দলের নেতা কর্মীরা। আর প্রার্থীর সমর্থনে বাম কর্মী সমর্থকদের সাথে পায়ে হেটে প্রচার সারেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কোন্নগরে এসে শ্রীলেখা মিত্র জানান এবারের ভোটে দেখা যাচ্ছে অভিনেতা অভিনেত্রীরা রাজনীতিতে নেবে পড়েছে কিন্তু মানুষ এটা বোঝে যে তাদের কাজ শুটিং করা। তারা মানুষের সমস্যার কথা বুঝবেন না। তাই সংযুক্ত মোর্চার তরুণ প্রজন্মকে ভোট দেওয়ার আহ্বান জানান অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
Related Articles
লকডাউনে মানুষের কথা ভেবে সরকারের উদ্যোগে আটটি নতুন বাসের উদ্বোধন কৃষ্ণনগরে।
কৃষ্ণনগর , ১২ জুন:- করোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা প্রয়োজন, সেই কারণেই রাস্তায় বাসের সংখ্যা বাড়াতে তড়িঘড়ি লকডাউন এরমধ্যেই জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের উদ্যোগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা আটটি নতুন বাসের উদ্বোধন করা হলো। শুক্রবার নদীয়ার কৃষ্ণনগর বাসট্যান্ড এই উদ্বোধনে উপস্থিত ছিলেন নদীয়া জেলার জেলাশাসক বিভূ গোয়েল, কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার জাফর […]
কল্যানীতে বিজেপির দলীয় পতাকা এবং বেদি ভেংগে দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য।
নদিয়া,১৫ মার্চ :- নদিয়ার কল্যানী রেল স্টেশনের পাশে বিজেপির দলীয় পতাকা এবং বেদি ভেংগে দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য রবিবার সকালে।বিজেপির কল্যানী মন্ডলের নেতৃত্বের দাবী শাসক দলের দলীয় পতাকা এবং এবং বেদি ঠিক আছে অথচ আমাদের দলীয় পতাকা এবং বেদি রাতের অন্ধকারে কে বা কারা ভেংগে মাটিতে ফেলে দিয়েছে।এই ঘটনায় বিজেপির অভিযোগ এর আংগুল উঠছে […]
অবসরের পর দেশের ক্রিকেটের উন্নয়নে বিশেষ পরিকল্পনা রায়নার ।
স্পোর্টস ডেস্ক , ২৬ আগস্ট:- ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে আগ্রহী সুরেশ রায়না। দেশের অন্যান্য প্রান্তের তুলনায় ক্রিকেটে অনেকটা পিছিয়ে জম্মু ও কাশ্মীর। গুলির শব্দেই সেখানে সাধারণের ঘুম ভাঙে। তাই সেই পরিবেশ থেকে ক্রিকেটার হয়ে ওঠার চ্যালেঞ্জটা অত্যন্ত কঠিন। আর ঠিক এই ক্ষেত্রেই সাহায্য করতে ইচ্ছুক বাঁ-হাতি ব্যাটসম্যান। জম্মু ও কাশ্মীরের DGP দিলবাগ সিংকে […]






