হাওড়া,২৬ জানুয়ারি:- থানার সামনে ভারতমাতার ছবি নিয়ে পুজো করতে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো বিজেপি কর্মী সমর্থকদের। রবিবার হাওড়ায় বিজেপির তরফ থেকে বিভিন্ন থানার সামনে ভারতমাতা পূজোর কর্মসূচি নেওয়া হয়। বিজেপি কর্মীরা আসার অনেক আগে থেকেই পুলিশ বিভিন্ন থানার সামনে ব্যারিকেড করে রাখে। যদিও বিজেপি কর্মীরা আসার পর পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পুলিশ বিজেপি কর্মীদের পুজো করতে বাধা দিলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় পুলিশ তাদের আটক করে গাড়িতে তোলে।
এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায়। হাওড়া, ব্যাঁটরা, গোলাবাড়ি থানা সহ বিভিন্ন থানার সামনে বিজেপির তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয় ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন সকালে। বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা সদর সভাপতি ওমপ্রকাশ সিং বলেন, আমরা এর আগে গত ২৩ জানুয়ারি হাওড়ায় ভারতমাতার পুজোর আয়োজন করেছিলাম। ওইদিন পুলিশ আমাদের পুজো করতে বাধা দেয়। এর প্রতিবাদে আমাদের দলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আমরা হাওড়ার প্রতিটি থানার সামনে ভারতমাতার পুজো করব। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি নেওয়া হয়েছিল।Related Articles
কোটি টাকার নিষিদ্ধ কাশির সিরাপ আটক, ঘটনায় ডানকুনিতে গ্রেফতার ২।
হুগলি, ২৪ ডিসেম্বর:- নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে রাজ্য পুলিশের এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স)-এর হাতে একটি লরি সহ ধরা পড়ল উত্তরপ্রদেশের দুই ব্যক্তি। হুগলির ডানকুনির মাইতিপাড়ার এই ঘটনায় ২ কোটি টাকার সিরাপ উদ্ধার হয়েছে। একটি ছ’চাকার লরি করে ওই সিরাপ পাচার করা হচ্ছিল বলে গোপন সূত্রে খবর পায় রাজ্য পুলিশের ওই বিশেষ টিম। শনিবার […]
বিজেপির ধর্না মঞ্চে ডাকই পেলেন না রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ সিঙ্গুরের একাধিক নেতারা।
হুগলি, ১৪ ডিসেম্বর:- সিঙ্গুরে বিজেপির ধর্নামঞ্চে ডাক পেলেন না বিধানসভায় সিঙ্গুরের বিজেপি প্রার্থী রবীন্দ্র নাথ ভট্টাচার্য সহ সিঙ্গুরের একাধিক বিজেপির প্রথম সারির নেতারা। মাষ্টারমশাই এর মতে গোষ্ঠী কোন্দল কিছু একটা থাকতে পারে, তবে রাজ্য হোক বা জেলা নেতৃত্ব কেউ আমাকে আমন্ত্রণ করেনি। এমনিতেই বিধানসভায় হারের পর থেকে প্রায় কোনঠাসা সিঙ্গুর আন্দোলনের রুপকার মাষ্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। […]
সাধারণতন্ত্র দিবসে রিষড়াবাসীকে উপহার পুর-প্রশাসকের।
হুগলি, ২৬ জানুয়ারি:- ৭৩ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে একটি নতুন প্রকল্প চালু করলো রিষড়া পুরসভা। আগামীকাল থেকে পৌরসভার পক্ষ থেকে একটি হেল্প নাম্বার চালু করছে সেই হেলপ্লাইন লাইনে ফোন করলে এই শহরের নাগরিকরা ২৪ ঘন্টা সমস্ত রকম নাগরিক সুবিধা ভোগ করতে পারবেন। (হেল্প লাইন নম্বরটি – ৮৬১৭৭৬০৩৪৭) এদিন পুরো ভবনের ডাক্তার নারায়ন চন্দ্র বন্দোপাধ্যায় সভাগৃহে […]









