কলকাতা , ১৯ মার্চ:- রাজ্যের চারটি কেন্দ্রে দলীয় প্রার্থী বদল করল তৃণমূল কংগ্রেস। নদীয়ার কল্যাণী, উত্তর ২৪ পরগনার অশোকনগর এবং আমডাঙ্গা, এবং বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদল করা হয়েছে। আজ তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, কল্যাণীতে প্রার্থী করা হয়েছে অনিরুদ্ধ বিশ্বাসকে। আগে কল্যাণী বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল রমেন্দ্রনাথ বিশ্বাসকে। অশোকনগর বিধানসভা কেন্দ্রে ধীমান রায়ের বদলে নারায়ন গোস্বামী, আমডাঙায় মুস্তাক মোর্তাজার বদলে রফিকুর রহমান এবং দুবরাজপুরে অসীমা ধীবরের বদলে দেবব্রত সাহাকে প্রার্থী করা হয়েছে।
Related Articles
দিল্লিতে মনোনীত না হওয়া রাজ্যের ট্যাবলো এরাজ্যেই কুচকাওয়াজে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা সরকারের।
কলকাতা, ১৭ জানুয়ারি:- সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মনোনীত না হওয়া রাজ্যের প্রস্তাবিত নেতাজি সংক্রান্ত ট্যাবলো কলকাতায় রাজ্য সরকারের আয়োজিত সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট ট্যাবলোটি এজন্য কলকাতায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কেন্দ্র যদি শেষ পর্যন্ত রাজ্যের আবেদন পুনর্বিবেচনা না করে ওই ট্যাবলো সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে […]
করোনার থাবা আরামবাগ গার্লস হাইস্কুলে , স্কুল বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের।
আরামবাগ, ২৪ ডিসেম্বর:- এবার করোনার থাবা পড়লো হুগলির আরামবাগ গার্লস হাই স্কুলে! কয়েকদিন আগেই শুরু হয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। এই পরীক্ষা চলাকালীন হঠাৎই জানা যায় যে, স্কুলের এক প্যারাটিচার নাম রত্মা পালের করোনা পজেটিভ রিপোর্ট আসে। শোনা মাত্রই স্কুল কর্তৃপক্ষ স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয় এবং মাধ্যমিকের টেস্ট ও উচ্চমাধ্যমিকের টেস্ট স্থগিত রাখে। […]
১৫ বছরের বেশি বয়সের গাড়ি বাতিল করতে রাজ্য সরকার ভর্তুকি প্রকল্প চালু করছে।
কলকাতা , ১১ জানুয়ারি:- রাজ্যের দূষণের শীর্ষে থাকা সাত শহরে চলা ১৫ বছরের বেশি বয়সের গাড়ি বাতিল করতে রাজ্য সরকার ভর্তুকি প্রকল্প চালু করছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব রাজেশ কুমার জানিয়েছেন, ওই শহর গুলিতে দূষণের হার কমাতে পুরনো গাড়ি ধাপে ধাপে বাতিল করা হবে। পুরনো গাড়ির বদলে নতুন গাড়ি কেনার জন্য মালিকদের রাজ্য […]








