ব্যারাকপুর, ১৭ মার্চ:- নির্বাচনের আগে ফের উত্তপ্ত জগদ্দল। বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ জগদ্দলের মজদুর ভবন সংলগ্ন ১৮ নম্বর গলিত ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা। বোমার স্পিন্টার ছিটকে জখম হন ১৪ বছরের কিশোর অমিত তেওয়ারি। ঘটনার সময় অমিত ঘরে বসেছিল। তখনই বোমার স্পিন্টার ছিটকে এসে ওই কিশোরের ডান পায়ে লাগে। এদিকে আতঙ্কিত এলাকাবাসীরা ঘর ছেড়ে বেরিয়ে এসে প্রতিবাদ জানায়। দুষ্কৃতী তান্ডবে অতিষ্ঠ ১৮ গোলির বাসিন্দারা। তাদের অভিযোগ পুলিশ আসল অপরাধীদের না ধরে নিরীহ ছেলেদের হেনস্থা করছে। জখম কিশোর অমিতের মা মঞ্জু তেওয়ারী জানান, আমরা ঘরের মধ্যে বসেছিলাম। ঠিক সেই সময়ে দরজার সামনে বোমা এসে পড়ে। দরজা খোলা থাকায় সেই বোমার স্পিন্টার এসে ছেলের ডান পায়ে লাগে। অপরদিকে আতপুর রেলওয়ে সাইডিংয়েও দুটি বোমা ছুড়েছে দুষ্কৃতীরা। উভয় ক্ষেত্রেই অভিযোগের আঙুল শাসকদলের দুষ্কৃতীদের দিকে। যদিও স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় সিংয়ের দাবি, এই বোমাবাজির ঘটনা রাজনৈতিক কারণে ঘটেনি। কোন ব্যাক্তিগত আক্রোশের জেরই এই ঘটনা। এদিকে উত্তেজনা থাকায় ঘটনাস্থলে জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
Related Articles
হাওড়ায় ফের ডেঙ্গিতে মৃত্যুর অভিযোগ।
হাওড়া, ৩১ আগস্ট:- ফের হাওড়া পুরসভা এলাকায় ডেঙ্গিতে মৃত্যু। এই নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই। আজ সকালে নারায়ানা সুপার স্পেশালিটি হাসপাতালে দাসনগর পি রোডের বাসিন্দা অক্ষয় মজুমদার(৩৭) নামে এক রোগীর মৃত্যু হয়। ওই রোগীর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে ডেঙ্গু জ্বরের উল্লেখ আছে। পারিবারিক সূত্রে খবর জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে হাওড়া জেলা হাসপাতালে […]
রক্তদান ও সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রিষড়া রবীন্দ্র সংঘে।
হুগলি, ৬ মে:- সম্প্রতি রিষড়া রবীন্দ্র সংঘ ক্লাব প্রাঙ্গনে হয়ে গেল সারা বাংলা বসে আঁকা প্রতিযোগিতা। বিভিন্ন জায়গা থেকে মোট ২৯২ জন প্রতিযোগী ছটি গ্রুপে এই প্রতিযোগিতা অংশ নিয়েছিল। প্রতিটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ও পঞ্চম স্থানাধিকারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও এই উপলক্ষে এখানে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। বেশ […]
বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে বিরোধী দলনেতার আনা অনাস্থা প্রস্তাব পেশ হবে ৬ তারিখ।
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি:- রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যাযের বিরুদ্ধে আনা শুভেন্দু অধিকারীর অনাস্থা প্রস্তাব আগামী ৬ তারিখ বিধানসভায় পেশ করা হবে। পরিষদীয় দফতর সূত্রে জানা গেছে ওই প্রস্তাব পেশের পর বিজেপির তরফে ৩০ জন উপস্থিত বিধায়কের সম্মতি লাগবে। তার প্রেক্ষিতে সিদ্ধান্ত হবে ওই প্রস্তাব নিয়ে অধিবেশনে আলোচনা হবে কি-না। উল্লেখ্য দলত্যাগ-বিরোধী আইন, বিরোধীদের সম্মান দেওয়া […]











