হুগলি , ১৬ মার্চ:- বিক্ষুব্ধ হয়ে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন উত্তর কলকাতার বিজেপির পর্যবেক্ষক ভাস্কর ভট্টাচার্য্য। এদিন তিনি চিঠি লিখে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তার সিদ্ধান্ত জানিয়েছেন। ইস্তফা দিয়ে ভাস্কর বাবু জানান বিগত ৪০ বছর ধরে নিষ্ঠার সঙ্গে পার্টি করে আজ এই পুরস্কার পেলাম। আমি এবারে পার্টির কাছে আবেদন করেছিলাম হুগলির চাঁপদানি অথবা শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে তাকে প্রার্থীপদ করার জন্য। কিন্তু আশ্চর্যের সঙ্গে দেখলাম যারা কয়েকদিন আগে তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন তারা প্রার্থীপদ পেয়ে গেলেন। যেটা খুবই পরিতাপের বিষয়। তিনি জানান দীর্ঘদিন তিনি হুগলি জেলার বিজেপির সভাপতি হিসেবে কাজ করেছেন। অতি দুঃসময়ে বিজেপি করেছেন। আমার মত যারা এই জেলায় যে সমস্ত কর্মী এবং নেতারা বিজেপি করেছিলেন তারা আজকে ব্রাত্য হয়ে গেলেন তিনি আগামী দিনে কি করবেন নতুনভাবে তার দ্বিতীয় ইনিংস শুরু করবেন কিনা অন্য কোন দলে যোগ দিয়ে তা কয়েক দিনের মধ্যেই তিনি জানাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
Related Articles
করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ১কোটি ৬০ লক্ষ টাকা দান শুভেন্দু অধিকারির।
পূর্ব মেদিনীপুর,২৬ মার্চ:- করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ১কোটি ৬০ লক্ষ টাকা দান শুভেন্দু অধিকারির। বারবার তাঁকে দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে। এবার করোনা ভাইরাসের প্রকোপ থেকে রাজ্য বাসীকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগের পাশে দাঁড়ালেন রাজ্যের পরিবহন,সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজে এবং যে তিনটি ব্যাঙ্কের তিনি চেয়ারম্যান সেই সংস্থা […]
সিঙ্গুর থেকে এবার নবান্ন অভিযানের হুঁশিয়ারি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।
সিঙ্গুর, ১৪ ডিসেম্বর:- জমি আন্দোলনের আঁতুড়ঘর সিঙ্গুর থেকে এবার নবান্ন অভিযানের হুঁশিয়ারি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। এদিন সিঙ্গুরের ধর্না মঞ্চ থেকে রাজ্যকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বললেন, ”নবান্নর ১৪ তলাকে নড়াতে হবে। নবান্ন না নাড়ালে আমাদের অন্নদাতা কৃষকরা বাঁচবেন না। বিজেপি সভাপতিকে অনুরোধ, নবান্ন অভিযানের কর্মসূচি নিন।”সিঙ্গুর থেকেই কৃষক স্বার্থে আওয়াজ তুলছে গেরুয়া শিবির। ১৪ ডিসেম্বর […]
ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ , আরেক দফা সেন্টিনেল সার্ভের সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২৬ অক্টোবর:- রাজ্যে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ার সংক্রমণে ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে রাজ্য সরকার আরেক দফা সেন্টিনেল সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ওপর এই ধরনের সমীক্ষা চালানো হয়। করোনাকালে এর আগে রাজ্যে ৬ দফা এই ধরনের সমীক্ষা করা হয়েছে। সপ্তম দফায় দু’পর্যায়ে রাজ্যে সেন্টিনাল সার্ভে হবে বলে স্বাস্থ্য দপ্তর […]








