হুগলি , ১৬ মার্চ:-প্রচারের ফাঁকে চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে সকাল সকাল ভোট প্রচারে সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সর্ব ভারতীয় কৃষক নেতা হান্নান মোল্লা সহ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সিঙ্গুরের বাড়ুইপাড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে। বার্তা বিজেপির কৃষক বিরোধী কালা আইন ও সিঙ্গুরে কৃষি ও শিল্পের দাবি নিয়ে ভোট প্রচার। আগামীদিনে এই তরুণ প্রজন্ম লড়াই করে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জন্য লড়াই করবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নাম না করে হান্নান মোল্লা বলেন, পশ্চিমবঙ্গে সিঙ্গুর হচ্ছে উন্নয়নের কবরস্হান। এক নাগিনী সিঙ্গুর কে ধ্বংস করেছে। এরই বিরুদ্ধে আমাদের লড়াই।
Related Articles
হাওড়ার শিবপুর শ্মশানঘাটে বৈদ্যুতিক চুল্লিতে আগুন।
হাওড়ার শিবপুর শ্মশানঘাটে বৃহস্পতিবার দুপুরে বৈদ্যুতিক চুল্লিতে আগুন লাগে। এলাকার স্থানীয় বাসিন্দারা আগুনের ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর দেয়। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ঘটনার কারণে বন্ধ করতে হয় বৈদ্যুতিক চুল্লি। এদিন শবদাহ চলাকালীন আগুন লেগে বিপত্তি ঘটে হাওড়ার শিবপুর শ্মশানে। এখানকার […]
পঞ্চম সারা বাংলা মুক ও বধির দাবা প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো চন্দননগর কুঠির মাঠে।
হুগলি,৩০ ডিসেম্বর:– পঞ্চম সারা বাংলা মুক ও বধির দাবা প্রতিযোগীতা আজ অনুষ্ঠিত হলো চন্দননগর কুঠির মাঠে। হুগলি জেলা মুক ও বধির ক্রীড়া সংস্থা আয়োজিত এই প্রতিযোগীতায় সমগ্র বাংলার বিভিন্ন জেলা থেকে মোট ৬৪জন পুরুষ ও মহিলা প্রতিযোগী অংশগ্রহন করেন। আজ দাবার গুটিতে চাল দিয়ে প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার হুমায়ূন কবীর। […]
করোনা টিকাকরনে এগিয়ে বাংলা।
কলকাতা, ১৫মে:- করোনা টিকাকরণে এগিয়ে বাংলা।কোউইন অ্যাপের পরিসংখ্যান বলছে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে ভারতের সব রাজ্যের মধ্যে এগিয়ে রয়েছে শহর কলকাতা। কলকাতায় মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ সবচেয়ে বেশি। ইতিমধ্যেই শহরের ৩৫.৮ শতাংশ মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে করোনার টিকা। প্রথম দিকে সব রাজ্যেই মানুষের মধ্যে টিকা নেওয়া নিয়ে অনীহা থাকলেও এখন দ্রুত ভ্যাকসিন নিতে তৎপর […]








