সুদীপ দাস , ১৫ মার্চ:- গতকাল সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত খেজুরিয়ার তৃণমূল নেতা রাজ্য অফিসে অর্জূন সিং এর হাত ধরে বিজেপিতে যোগদান করেন এই যোগদানকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছে বিজেপির নেতা কর্মিরা। আজ সকাল ১০ টা নাগাদ বিজেপির হুগলি জেলা কমিটির সদস্য নিরুপম মুখার্জি ক্ষোভ প্রকাশ করতে সপ্তগ্রাম রেললাইনে শুয়ে পড়েন আত্মহত্যার পথ বেছে নিতে। দেখতে পেয়ে রেল লাইন লাগোয়া স্থানিয়রা ছুটে যায় এবং তাকে উদ্ধার করে, ইতিমধ্যেই এলাকায় বিশাল পরিমানে বিজেপির কর্মিরা জড়ো হয়েছে। শিব লাগোয়া রেল লাইন অবোরোধ করবে। উত্তপ্ত গোটা এলাকা। এদিন বিকেলে মগরা থানার অন্তর্গত কাঁটাপুকুর মোড়ে জিটি রোডের উপর দাঁড়িয়ে ব্যাপক বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। চুঁচুড়া-মগরা ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দেবব্রতকে হুগলির সাংসদ তথা চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী ঘুষ নিয়ে দলে নিয়েছে। এই মর্মে ব্যানার ছাপিয়ে কাঁটাপুকুর মোড়ে টায়ার জ্জ্বালিয়ে তাঁরা বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভের জেরে সারি সারি গাড়ি জিটি রোডে দাঁড়িয়ে পরে।
Related Articles
রাজভবনে আটকে থাকা বকেয়া ফাইল দ্রুত খতিয়ে দেখার নির্দেশ রাজ্যপালের।
কলকাতা, ৭ মার্চ:- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, বকেয়া ফাইল ও বিভিন্ন বিলের নিষ্পত্তিতে রাজভবন এবার থেকে ফাস্ট ট্র্যাক মোডে কাজ করবে। রাজভবন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজভবনে প্রচুর ফাইল আটকে রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জানিয়েছেন। রাজ্যপাল তা খতিয়ে দেখে জানতে পারেন আটকে থাকা ফাইলের মধ্যে বেশিরভাগই শিক্ষা […]
সাংবাদিকদের মুখোমুখি ইয়েচুরি, গণতান্ত্রিক ভারত গড়তে বিজেপিকে কেন্দ্র থেকে সরানোর ডাক।
হাওড়া, ৩ নভেম্বর:- ৩ নভেম্বর থেকে আগামী ৫ নভেম্বর পর্যন্ত সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তিন দিনব্যাপী বর্ধিত অধিবেশন পার্টির হাওড়া জেলা কমিটির দপ্তর অনিল বিশ্বাস ভবনে আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে বর্ধিত অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হয়। অধিবেশনের সূচনা করেন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সেখানে তিনি বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন মহ: সেলিম সহ পার্টির অন্যান্য […]
রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীদের মুলতুবি প্রস্তাবের ওপর আলোচনা বিধানসভায়।
কলকাতা, ২৭ জুলাই:- পঞ্চায়েত ভোটে হিংসা ও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দল বিজেপির আনা মুলতুবি প্রস্তাবের ওপর আজ বিধানসভায় আলোচনা হবে। সভার প্রথমার্ধে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই প্রস্তাব আনলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ে দুটি বিষয় একই প্রকার তা জানিয়ে আজ দুপুর ২টার সময় এর উপরে ১ ঘন্টা আলোচনার জন্য গ্রহণ করেন। বিরোধী […]









