হুগলি,২৫ জানুয়ারি:- স্কুলের দিনে সরকারি স্কুল বন্ধ রেখে স্কুলের মাঠে চলছে মেলা। শনিবার এই ছবি ধরা পড়লো কোন্নগরের কানাইপুরের বড়বহেরা স্কুলের মাঠে। স্কুল বন্ধ রেখে মেলা করার অনুমতি দেয়ার ঘটনায় স্কুল কতৃপক্ষের বিরুদ্ধে উঠছে প্রশ্ন। শুক্রবার থেকে স্কুলের মাঠে শুরু হয়েছে একটি মেলা,প্যান্ডেল করে ঘিরে ফেলা হয়েছে পুরো স্কুল। স্কুল বন্ধ রেখে কিভাবে মাঠে মেলা চলছে সেই বিষয় উঠতে শুরু করেছে প্রশ্ন। স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন যে আজ স্কুলে পিকনিক আছে তাই মেলার অনুমতি দেওয়া হয়েছে। প্রধান শিক্ষিকার এই বক্তব্যে উঠেছে প্রশ্ন, স্কুলের পিকনিকের জন্য কি সরকারি স্কুল বন্ধ রাখা যায় ?
এই বিষয় কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব জানান যে স্কুল বন্ধ রেখে স্কুলের মাঠে মেলা করা বেআইনি, আর পিকনিকের জন্য সরকারি স্কুল বন্ধ রাখা যায় না।পঞ্চায়েত বিষয়টি খতিয়ে দেখছে। বড়বহেরা স্কুলের প্রধান শিক্ষিকার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নবগ্রাম বিদ্যাপীঠ স্কুল ও হীরালাল পাল কলেজের পরিচালন সমিতির সভাপতি অপূর্ব মজুমদার ।তিনি বলেন স্কুল বন্ধ রেখে কোনো ভাবেই মেলা করতে দেওয়ার অনুমতি দেওয়া উচিত হয় নি, এটা বেআইনি।অপূর্ব বাবু আরো বলেন সামনেই মাধ্যমিক পরীক্ষা কিভাবে এত মাইক লাগিয়ে এলাকায় মেলা চলছে সেটা বোঝা যাচ্ছে না।Related Articles
২০২৩ মহিলা ফুটবল বিশ্বকাপ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে।
স্পোর্টস ডেস্ক, ২৭ জুন:- ২০২৩ মহিলা বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। ২০২৩ বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে দুই প্রতিবেশী দেশের নাম ঘোষণা করল বিশ্ব ফুটবলের গভর্নিং বডি। চলতি সপ্তাহের শুরুতেই বিশ্বকাপ আয়োজনের দৌড় থেকে নিজেদের পিছিয়ে নিয়েছিল জাপান। দৌড়ে ছিল ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং কোরিয়া রিপাবলিক। তবে লাস্ট ল্যাপে এসে দৌড় জমে ওঠে […]
এক সময়ের উত্তরপাড়া হাপাতালের বহির্বিভাগ ভবন আজ ডেঙ্গুর আঁতুড়ঘর!
হুগলি, ২ অক্টোবর:- এক সময়ের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের বহির্বিভাগ ওল্ড জি টি রোডে ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত, তা আজ ভগ্ন দশায় পরিনত হয়েছে, ভেঙে পড়ছে ভবনের একাংশ, রাত নামলেই সমাজ বিরোধীদের আখড়ায় পরিনত হয়, সংস্কার করে হাসপাতাল সম্প্রসারনের দাবী তুলছেন স্থানীয়রা। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের পূর্বতন বহির্বিভাগটি গত কয়েক বছর আগেও ছিল সাধারন মানুষের […]
কোচবিহারে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসল প্রেমিকা
কোচবিহার , ২৬ মার্চ:- প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসল এক মহিলা। ঘটনাটি ঘটেছে, আজ সকালে কোচবিহারের খোলটায়। এই ঘটনার সঙ্গে সঙ্গেই গ্রামের লোক সেই মহিলাকে ঘিরে ভিড় জমায় ও অনেকে তার উপর চড়াও হয়। কিন্তু প্রমান না থাকায় সেই জায়গা থেকে তারিয়ে দেওয়া হয় সেই মহিলাকে। এদিন শিলিগুড়ির রাঙ্গাপানি এলাকার সরস্বতী বর্মন নামে এক মহিলা […]









