সুদীপ দাস , ১২ মার্চ:- হাতের কাছে তৃণমূল প্রার্থীকে পেয়ে বরন করে নিলেন এলাকাবাসীরা। রীতিমতো কপালে ফোঁটা দিয়ে গলায় মালা পরিয়ে মিষ্টিমুখ করানো হলো চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদারকে। শুক্রবার হুগলি-চুঁচুড়া পৌরসভার ৮, ৯ ও ১০নম্বর ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার চালালেন তিনি। বিগত দু’বার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী তৃণমূলের অসিত মজুমদার। যদিও দু’বছর আগে লোকসভা ভোটের নিরিখে ২১ হাজারের বেশী ভোটে চুঁচুড়া কেন্দ্রে পিছিয়ে রয়েছেন অসিতবাবু। তবুও এবারে হ্যাট্রিক করার পক্ষে ১০০ শতাংশ আশাবাদী তিনি। তিনি বলেন লোকসভা ও বিধানসভা ভোট দুটো সম্পূর্ন আলাদা বিষয়। এই মুহুর্তে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ নেই। তাই বাংলার মানুষ মমতাকেই পুনরায় মুখ্যমন্ত্রী করবেন। আর দিদিকে মুখ্যমন্ত্রী করতে চাইলে আমাকেও ভোট দেবেন মানুষ।
Related Articles
আপ কি দিল্লি ।
নিউ দিল্লি,১১ ফেব্রুয়ারি:- আই লাভ ইউ , এমনই ভাবে দিল্লিবাসীকে ধন্যবাদ জানালেন মাফলারম্যান। দিনের শেষে ভোটের ফলাফলের ছবিটা স্পষ্ট হওয়ার পর যে ভঙ্গিতে দিল্লিবাসীকে ধন্যবাদ জানালেন বা নিজেকে দিল্লিবাসীর ছেলে হিসেবে চিহ্নিত করলেন।বেলা গড়িয়েছে, তত আপ-ঝড়ের তীব্রতা বোঝা গিয়েছে। বেলা সাড়ে তিনটে নাগাদ কেজরিওয়াল যখন দলের প্রধান কার্যালয়ে আসেন, তখন সেখানে থিকথিক করছে আপ […]
বিশ্বস্ত ভাড়াটিয়াই ডাকাতির মাষ্টার মাইন্ড, ব্যান্ডেলে ডাকাতির ঘটনায় কিনারা পুলিশের!
সুদীপ দাস, ১৮ ফেব্রুয়ারি:- ছেলে কর্মসূত্রে বাইরে থাকে। তাই সুরাহার কথা ভেবে কমবয়সী দম্পতিকে নীচতলা ভাড়া দিয়েছিলেন বৃদ্ধ দম্পতি। বিপদে-আপদে ভাড়াটিয়াদের সহযোগীতা মিলবে। এই ভাবনা ছিলো দম্পতির। কিন্তু ভাড়াটিয়া হিসাবে থাকা সেই রক্ষকই ভক্ষক হয়ে উঠলো। বৃদ্ধ দম্পতির ঘরে ডাকাত ঢুকিয়ে সর্বস্ব লুট করালো সেই ভাড়াটিয়া। গত ১৫ই জানুয়ারি রাতে ব্যান্ডেল বাঁশতলার কাছে বিক্রমনগরের দত্ত […]
শিল্পপতিদের ব্যবসার প্রচারে আকর্ষণ বাড়াতে দুর্গাপূজাকে মঞ্চ হিসাবে ব্যবহারের প্রস্তাব মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৮ জুলাই:- চলতি বছরের দূর্গা পুজো নিয়ে বড় পরিকল্পনার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার।। রাজ্যের দুর্গাপুজোর ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্তিকে সামনে রেখে একমাস ব্যাপী উৎসব উদযাপনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার এই দুর্গা পুজোকে মঞ্চ হিসাবে করে স্থানীয় শিল্পপতিদের নিজেদের ব্যবসার প্রচার ও বিনিয়োগ আকর্ষণের জন্য প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুরের সৌজন্যে শিল্প মহলের […]








