পূর্ব মেদিনীপুর , ১২ মার্চ:- পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার গুরুকন্যা এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানের শোভাযাত্রা যাওয়ার সময় তমলুকের দিক থেকে আসা একটি লরি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকে চলে আসে। শোভাযাত্রায় থাকা বেশ কিছু মানুষজনকে ধাক্কা মারে। আহত হয় বেশ কয়েকজন। 12 জনকে নিয়ে আসা হয় পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে। দু জনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানান্তরিত করা হয় কলকাতায়। তমলুক জেলা হাসপাতালে ছুটে আসে স্থানীয় বিধায়ক সুকুমার দে। আহতদের সাথে কথা বলেন তিনি। জেলা হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলে দ্রুত চিকিৎসার ব্যাবস্থা করেন। ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ যায়। লরিটিকে আটক করেছে পুলিশ। লরির চালক পলাতক।
Related Articles
প্রথম দফার নোটিফিকেশন কালই
কলকাতা , ১ মার্চ:- রাজ্যের প্রথম নির্বাচন আগামী ২৭ শে মার্চ থেকে শুরু হবে, ৩০ টি বিধানসভা কেন্দ্রের জন্য। প্রথম দফার জন্য নির্বাচনী নোটিফিকেশন জারি করা হবে আগামী কাল, এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। প্রার্থীদের নমিনেশন জমা দেবার শেষ তারিখ আগামী ৯মার্চ, নমিনেশন স্ক্রুটিনি হবে ১০ মার্চ পর্যন্ত হবে, নমিনেশন প্রত্যাহার করার শেষ […]
পৃথক পশ্চিমবঙ্গ দিবস পালনে চলতি অধিবেশনেই প্রস্তাব বিধানসভায়।
কলকাতা, ২৬ আগস্ট:- বিধানসভার চলতি অধিবেশনেই পৃথক পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে প্রস্তাব আসতে চলেছে। আগামী ৪ সেপ্টেম্বর সেই প্রস্তাব বিধানসভায় পেশ করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী ২৯ আগস্ট এই বিষয়ে নবান্ন সভাঘরে সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া […]
১০৩ বছরের কনকলতার ফ্যামিলি পেনশন দ্বিগুণ করল পুরসভা।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- হাওড়া পৌরনিগমের প্রাক্তন কর্মচারী স্বর্গীয় তারাশঙ্কর ভট্টাচার্যের স্ত্রী কনকলতা ভট্টাচার্য্যের (যাঁর বয়স বর্তমানে ১০৩ বছর) প্রাপ্য ফ্যামিলি পেনশনের অঙ্ক দ্বিগুণ ধার্য্য করল হাওড়া পৌরনিগম। আজ ১লা সেপ্টেম্বর, ২০২৩ শুক্রবার থেকেই ওই পেনশন কার্যকর করা হলো বলে পৌরনিগম সূত্রের খবর। হাওড়া সাঁকরাইলের চুনাভাটি অঞ্চলের নিমতলার কাছে রাধাদাসী পাঁচপাড়ায় ওনার বাড়ী পৌছে এদিন দুপুরে […]








