কলকাতা , ৮ মার্চ:- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নিযুক্ত বিশেষ ব্যয় পর্যবেক্ষক বি মুরলিকুমার আজ শহরে এসেছেন। আজ বিকেলে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু সাংবাদিকদের এই কথা জানান। বি মুরলিকুমার সন্ধ্যয় আয়কর, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকে রেল পুলিশ, বিমান বন্দরের আধিকারিকরাও উপস্থিত আছেন বলে জানা গেছে। বৈঠক চলছে। এদিকে, এখনো পর্যন্ত সি ভিজিল মোবাইল এপ্লিকেশনে এখনো পর্যন্ত ১ হাজার ৯৩০ টি অভিযোগ জমা পড়েছে, এর মধ্যে ১ হাজার ৩৮৯ টি অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর প্রত্যেকটিরই সমাধান করে দেওয়া হয়েছে বলে সঞ্জয় বসু জানান। এদিকে, নতুন ভোটারদের ই এপিক ডাউনলোডের সুবিধায় গতকাল রাজ্যের সমস্ত বুথে কমিশনের তরফে বিশেষ শিবিরের আয়োজন করা হয়। আগামী শনিবার ফের শিবির হবে। অন্যদিকে, এখনো পর্যন্ত ৫১ কোটি ৬৩ লক্ষ টাকার অর্থ, মদ ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে বলে সঞ্জয় বসু জানান।
Related Articles
এটিকে-মোহনবাগানের সংযুক্তিকরণে কেমন হবে মোহনবাগান দিবস? অপেক্ষায় সমর্থকরা ।
স্পোর্টস ডেস্ক , ১২ জুলাই:- শুক্রবার বঙ্গ ফুটবলে শুরু হয়েছে এক নয়া অধ্যায়। মোহনবাগান ও এটিকের সংযুক্তিকরণের পর প্রথমবার বৈঠকে বসে এই দুই ক্লাবের কর্মকর্তারা। বৈঠকের পর দুই ক্লাবের একযোগে এটিকে-মোহনবাগান নামে ভারতীয় ফুটবলে পথ চলা শুরু করেছে। এবার মোহনবাগান দিবস নিয়ে এটিকে-মোহনবাগানের ভাবনা শুরু। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবস। করোনার মধ্যেও নতুন মোহনবাগানে ‘মোহনবাগান […]
“ডার্বি বাতিল করলে কর, জাস্টিস ফর আরজি কর”, স্লোগান তুলে একই মিছিলে হাঁটলেন হাওড়ার ঘটি-বাঙাল সমর্থকেরা।
হাওড়া, ১৮ আগস্ট:- “ডার্বি বাতিল করলে কর, জাস্টিস ফর আরজি কর”। এবার এই স্লোগান তুলে একসাথে মিছিলে হাঁটলেন হাওড়ার ঘটি-বাঙাল সমর্থকেরা। মিছিলে স্লোগান ওঠে “ঘটি-বাঙাল ভাই ভাই, আরজি করের বিচার চাই”। কলকাতায় ডার্বি বাতিল হওয়ার পর এবার হাওড়ার ফুটবলপ্রেমী মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকেরা রবিবার আরজি করের ঘটনার বিচার চেয়ে পথে নামলেন। রবিবার হাওড়ার কদমতলা বাসস্ট্যান্ড থেকে […]
পঞ্চায়েত ভোটের আগে থেকেই বাংলায় কেন্দ্রীয় বাহিনীর দাবি সুকান্তর।
হাওড়া, ১৯ জুন:- পঞ্চায়েত ভোটের আগে থেকেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। সোমবার দুপুরে উলুবেড়িয়ায় পার্টি অফিসে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী না আসায় জনগণের মতপ্রকাশ খর্ব হচ্ছে। তারা মত প্রকাশ করতে পারছেন না। ভোটের আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন। এরিয়া ডমিনেশন […]








