বাঁকুড়া , ৭ মার্চ:- বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর বিটের লাদুনিয়া জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে 40 থেকে 42 হাতির একটি দল রীতিমতো আতঙ্কে এলাকার সাধারণ মানুষরা। সন্ধ্যা হলেই হাতির দলটি লোকালয়ে প্রবেশ করছে ক্ষতি করছে এলাকার স্থানীয় কৃষকদের ফসলের ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। গত কয়েকদিন ধরেই হাতির উপদ্রবে কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে কিন্তু তারপরেও বনদপ্তরের সদর্থক ভূমিকা চোখে পড়ছেনা। বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ থেকে স্থানীয় কৃষক সকলেই। নিত্যানন্দপুর গ্রামের পার্থ ঘোষ নামে এক কৃষক বলেন, হাতি যে পরিমাণ ফসলের ক্ষতি করছে তাতে বনদপ্তর আমাদের সঠিক ক্ষতিপূরণ দিচ্ছে না আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে আমাদের।
Related Articles
সরস্বতী পুজোর রাতে হাওড়ার সাঁতরাগাছিতে গন্ডগোল। গুমটি ভাঙচুর।
হাওড়া, ৬ ফেব্রুয়ারি:- শনিবার সরস্বতী পুজোর রাতে হাওড়ার সাঁতরাগাছির শিবতলা এলাকায় নতুন গুমটি তৈরিকে কেন্দ্র করে গন্ডগোল ও মারপিটের ঘটনা ঘটল। ভাঙচুর করা হলো নির্মীয়মাণ গুমটি। ঘটনাস্থলে সাঁতরাগাছি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এক মহিলা এবং তার ছেলে দিন কয়েক আগে রাস্তার ধারে একটি গুমটি তৈরির কাজ শুরু করেন। তবে এলাকার […]
বাঁকুড়া পৌরসভার পানীয় জলের ট্যাপ থেকে নোংরা জল বেড়োনোর অভিযোগ তুলে পথ অবরোধ এলাকাবাসীর।
বাঁকুড়া,২ জুলাই:- বাঁকুড়া পৌরসভার পানীয় জলের ট্যাপ থেকে গত তিন মাস ধরে নোংরা কাদা জল বেরোচ্ছে। তাই নোংরা কাদা জল বেড়োনোর অভিযোগে রাস্তায় বাঁশ ফেলে মোটরসাইকেল আড়াআড়ি দাঁড় করিয়ে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে পথ অবরোধ করলেন এলাকারবাসী। বাঁকুড়া পৌরসভার 2,5,6,7 নম্বর ওয়ার্ডের ইন্দারাগোড়া এলাকার ঘটনা। অবোরাধকারীর দাবী, অবিলম্বে পরিস্কার পানীয় জল সরবরাহ করা হোক। এলাকাবাসীর অভিযোগ, […]
আমডাঙ্গাতে সাংসদ অর্জুন সিং এর গাড়ি আটকালো পুলিশ।
উঃ২৪পরগনা,১৬ এপ্রিল:- আমডাঙ্গাতে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং এর গাড়ি আটকালো পুলিশ। অর্জুন সিং এর অভিযোগ তার লোকসভা এলাকার মধ্যে আমডাঙ্গা লোকসভা। এলাকার মানুষের রেশনে চাল না পাওয়ার অভিযোগ শুনতে গেলে তাকে অযথা পুলিস বাধা দেয়। অর্জুন সিং এর অভিযোগ যেখানে তৃনমুলের সাংসদরা বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ খাওয়াচ্ছে। সেখানে তাকেই পুলিস আটকাচ্ছে। Post Views: 471







