হাওড়া , ৭ মার্চ:- হাওড়ার জগাছায় তৃণমূল বিধায়ক জটু লাহিড়ীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখালেন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রবিবার সন্ধ্যায় জগাছা চন্ডী বিদ্যাপীঠের সামনে জটু লাহিড়ীর কুশপুতুল পোড়ানো হয়। স্লোগান ওঠে, জটু লাহিড়ীর কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও। ‘বিজেপির দালাল জটু লাহিড়ী শিবপুর থেকে দূর হটো। মীরজাফর হটাও দেশ বাঁচাও। হাওড়া পুরসভার ৪৭ নম্বর ওয়ার্ডে এদিন ওই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা জানান, দুরাচারী, স্বার্থপর জটু লাহিড়ী বিজেপিতে যোগ দিয়েছেন। সেই আনন্দে ওনার কুশপুতুল পোড়ানো হচ্ছে। ২৫ বছরের বিধায়ক থাকার পরেও শিবপুরের খারাপ হাল। উনি দলত্যাগ করা শিবপুরবাসীর কাছে ওনার দেহত্যাগের সমান। এবারের শিবপুরের মানুষ দিদির উন্নয়নে সামিল হতে পারবেন।
Related Articles
নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে চার দিনের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৪ আগস্ট:- নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন। নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠক ছাড়াও চার দিনের দিল্লি সফরে একাধিক কর্মসূচি থাকছে মুখ্যমন্ত্রীর। নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।এছাড়া দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী এবং কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে […]
১৫৫ তম জন্ম দিবস পালন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের।
উঃ২৪পরগনা, ৫ নভেম্বর:- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ আমাদের আদর্শ। বইয়ের পাতায় নিশ্চয়ই পাওয়া যাবে। আগামী প্রজন্মকে বেশি করে জানতে হবে সেইসব স্মরণীয় বরনীয় মনীষিদের। তার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করা হল। অতীতটাকে কেউ কখনো ভুলে না যাই। এটাই তো সম্পদ। মঙ্গলবার সকালে নিউ বারাকপুর পুরসভার ৮নং ওয়ার্ডে দেশবন্ধু উদ্যানে আইনজীবী স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫৫ তম […]
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিতে পাঁচদিনে আট হাজার আবেদন জমা পড়লো।
কলকাতা, ৫ জুলাই:- রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নেওয়ার জন্য গত পাঁচ দিনে আট হাজার আবেদন জমা পড়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে কলকাতা থেকেই প্রায় ছয় হাজার এবং বিভিন্ন জেলা থেকে দুই হাজারের সামান্য বেশি আবেদন জমা পড়েছে। এই জন্য মোট চারশো কোটি টাকা ঋণ নেওয়ার আবেদন জমা পড়েছে বলে […]








