কলকাতা , ২ এপ্রিল:- রাজ্যে দ্বিতীয় দফা শেষ হয়েছে। কমিশন সূত্রে খবর এই দ্বিতীয় দফায় পর্যন্ত রাজ্যে মোট ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। বাকি রয়েছে আরও ৬ দফা নির্বাচনে। সে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আরো দুইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগামী এপ্রিলের মধ্যে আসতে চলেছে এমনই জানা গেছে সূত্র মারফত। এই ২০০কোম্পানি কেন্দ্র বাহিনী রাজ্যে আসার ফলে রাজ্যে আগামী দিনে থাকবে মোট ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাহিনী নিয়ে বিশেষ বৈঠক করেন সিইও, আইজি বিএসএফ, এডিজি আইন শৃঙ্খলা। প্রথম ও দ্বিতীয় দফা থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। পরবর্তী দফা গুলো কোনো ভাবেই হালকা হতে নিতে রাজি নয় কমিশন। কমিশন সূত্রে খবর। তবে আগামী দিনে এই সংখ্যা আরো বাড়বে কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি নির্বাচন কমিশনের তরফ থেকে।
Related Articles
সিপিআইএম- এর ডাকা বন্ধের মিশ্র প্রভাব পড়লো কোতুলপুরে।
প্রদীপ সাঁতরা,৮ জানুয়ারি:- এনআরসি মানছিনা মানবনা’- এই শ্লোগানকে সামনে রেখে আজ সারাদেশ জুড়ে এক সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন আমাদের দেশের সব বামপন্থী দল গুলি। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোব। মিছিল করে পথ অবরোধ ও ট্রেন অবরোধ করার দৃশ্যও দেখা গেছে। কোথাও আবার সাধারণ মিছিলের মধ্য দিয়েও ধর্মঘট সফল করার ডাক দিয়েছেন বামেরা। তেমনই […]
২৫ তম বিবাহ বার্ষিকীতে অঞ্জলিকে বিশেষ উপহার শচীনের।
স্পোর্টস ডেস্ক,২৬ মে:- সালটা ছিল ১৯৯৫ সালের ২৪ মে। আর এই দিনেই অঞ্জলির সঙ্গে চারহাত এক করে বিবাহিত জীবনে পথচলা শুরু করেছিলেন ক্রিকেট ঈশ্বর শচীন রমেশ তেন্ডুলকর। দেখতে দেখতে ২৫ বছরের বিবাহিত জীবনে পা দিলেন মাস্টার ব্লাস্টার। তবে এ বছর লকডাউনের কারণে ২৫ তম বিবাহ বার্ষিকীতে আড়ম্বরপূর্ণ ভাবে সেলিব্রেশন করেন নি শচীন। কিন্তু এবারের বিবাহবার্ষিকীতে […]
হাওড়ায় শান্তি বজায় রাখতে দু’দফায় পৃথক বৈঠক মন্ত্রীর।
হাওড়া, ১ এপ্রিল:- পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের পথে। হাওড়ায় শান্তি ফিরছে। এই বাতাবরণের মধ্যেই হাওড়ায় শান্তির পরিবেশ বজায় রাখতে হিন্দিভাষী এবং মাইনরিটি’দের নিয়ে দু’দফায় পৃথক বৈঠক করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। শিবপুরে ফের যাতে নতুন করে কোনও অশান্তি না হয় সেজন্যে শান্তি বৈঠক হয় জেলা প্রশাসনের উদ্যোগে। শনিবার দুপুরে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের […]







