কলকাতা , ৭ মার্চ:- কোনভাবেই নির্বাচনে সিভিক ভলেন্টিয়ার এবং তার সাথে গ্রীন পুলিশ ও স্টুডেন্ট পুলিশদের ডিউটি করানো যাবে না। এমনই নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, নির্দেশিকা অনুযায়ী যে এলাকায় ভোট হবে তার তিনদিন আগে থেকে এবং ভোট শেষ হওয়ার একদিন পর পর্যন্ত তারা নিজেদের পোশাক পড়ে ডিউটি করতে পারবেন না। সূত্র মারফত জানা গেছে লালবাজার ও নবান্নে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। বিগত দিনে সিভিক ভলেন্টিয়ার দের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জানানো হয়েছিল বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে। সূত্রের দাবি বহু ক্ষেত্রেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের পেছনে শাসক দলের হাত থাকার অভিযোগ উঠেছে অনেকবার। নির্বাচন কমিশনের যখন ফুল বেঞ্চ রাজ্যে এসেছিল তখন বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল।
Related Articles
অনলাইনেই জমা করা যাবে সম্পত্তি কর। জানাল হাওড়া পুরসভা।
হাওড়া, ৩ মে:- এবার থেকে সম্পত্তি কর জমা করা যাবে অনলাইনের মাধ্যমেও। এই ঘোষণা করা হয়েছে হাওড়া পুরসভার তরফ থেকে। পুরসভা সূত্রের খবর, অনলাইনে নিজের সম্পত্তি কর প্রদান করা যাবে https://pt.myhmc.in/ এই লিঙ্কে ক্লিক করেই।এর পাশাপাশি সম্পত্তি কর জমা দেওয়া যাবে পুরসভার মুখ্য কার্যালয়-সহ প্রতিটি বরোয়। পুর কমিশনার ধবল জৈন জানান, হাওড়ার ৫০টি ওয়ার্ডের মধ্যে […]
তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ আরামবাগে।
হুগলি, ১৯ ফেব্রুয়ারি:- তৃনমুল কংগ্রেসের প্রার্থী এলাকায় ঢুকতেই ব্যাপক বিক্ষোভ স্থানীয় মানুষের। তাদের দাবী দিদিকে চাই কিন্তু তৃনমুলের এই প্রার্থীকে চাই না। কাউন্সিলার থাকালিন কোনও কাজ হয়নি। প্রার্থী সঙ্গে থাকা সাংসদ ও প্রাক্তন পৌর প্রশাসক তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলেও বিক্ষোভ চলতে থাকে। ঘটনাটি ঘটেছে আরামবাগের ১৯ নম্বর ওয়ার্ডে। শনিবার সকালে আরামবাগের ১৯ নম্বর […]
পুজোর দিনে এবার সারা রাজ্যেই রাতভর মিলবে বাস পরিষেবা।
কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- পুজোর দিন গুলোতে এবার সারা রাজ্যেই রাতভর বাস পরিষেবা মিলবে।শুধু কলকাতা নয় জেলার মানুষও এবার সারারাত প্রাণভরে মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখতে পারবেন।পাশাপশি পুজোর ভিড় সামাল দিতে আগেভাগেই পথে নামছে বাড়তি বাস। এর মধ্যেই আরও ১০০- এর বেশি বাস পথে নামছে বলে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি […]








