কলকাতা , ৬ মার্চ:- বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার যে পরিকল্পনা নির্বাচন কমিশন নিয়েছিল তার প্রথম দফার ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রাজ্যে এসেছে। তারপরে ধাপে ধাপে কিছু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর রাজ্যে মোট ২৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত এসেছে। আরো ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে প্রথম দফা নির্বাচনের জন্য। আগামী দু’দিনের মধ্যে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে যাবে বলে সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। শেষ দফার নির্বাচনের পর বোঝা যাবে রাজ্যে ২০২১ বিধানসভা নির্বাচনের জন্য মোট কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করেছিল নির্বাচন কমিশন। এদিকে আগামী ৮ই মার্চ দুপুর ২টোয় রাজ্যে আসবেন বিশেষ ব্যয় পর্যবেক্ষক বি মুরলী কুমার। বিকেল সাড়ে ৫ টায় সব এজেন্সি গুলোর সঙ্গে বৈঠক করবেন।সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার ওপরেও বিশেষ জোর দিচ্ছে কমিশন।আগামী সোমবার থেকে বিকেল চারটের সময় প্রতিদিন অজয় ভি নায়েক ও বিবেক দুবে সাধারণ মানুষের সঙ্গে দেখা করবেন ও সবকথা শুনবেন।
Related Articles
হাওড়ায় বিপুল বিনিয়োগ। বহু কর্মসংস্থান , প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
হাওড়া, ১৮ নভেম্বর:- বৃহস্পতিবার দুপুরে হাওড়ার শরৎ সদনে প্রশাসনিক বৈঠকে এসে কাজের অগ্রগতিতে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় আগামী দিনে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং ১লক্ষ ৫৬ হাজার কর্মসংস্থানের এদিন বড়ো ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। হাওড়ার উলুবেড়িয়ায় ব্যাডমিন্টন খেলার শাটলকক শিল্পের সমস্যা কাটাতে এলাকায় সরকারি উদ্যোগে হাঁস প্রতিপালনের কথা ঘোষণা করেন তিনি। হাওড়ায় ভূমি দপ্তরের […]
মশাবাহিত রোগ প্রতিরোধের পরিকাঠামো নির্মাণের উপর জোর দিচ্ছে সরকার।
কলকাতা, ১০ অক্টোবর:- অপরিকল্পিত ভাবে দ্রুত নগরায়নের ফলে আধা শহর বা পেরি আরবান এলাকা গুলিতে ডেঙ্গু – ম্যালেরিয়ার মত মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে। চলতি মরসুমেও শহরের থেকে এই সব আধা শহরে ডেঙ্গু সংক্রমনের হার আশঙ্কাজনক ভাবে বাড়ছে। এমত অবস্থায় এই সব জায়গা গুলিতে দ্রুত মশাবাহিত রোগ প্রতিরোধের পরিকাঠামো নির্মাণের ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার। বিজ্ঞানসম্মত […]
কাজ শুরু রাজ্য নির্বাচন কমিশনের অভিযোগ জানানোর পোর্টাল।
কলকাতা, ১০ ডিসেম্বর:- কাজ শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশনের অভিযোগ জানানোর পোর্টাল। কলকাতা পুরভোটে আমজনতার অভিযোগ শোনার জন্য কমিশন এবারই প্রথম ইলেকশন গ্রিভেন্স সিস্টেম চালু করেছে। গত পঁচিশে নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশনার শ্রী সৌরভ দাস তা চালু করেছিলেন। এই ব্যবস্থার মাধ্যমে অভিযোগ এর নিষ্পত্তি হল কিনা তাও অভিযোগকারী জানতে পারবেন। এ পর্যন্ত […]









