হুগলি , ৫ মার্চ:- এবারের বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে আর প্রচার করবো না,সিঙ্গুরে তৃণমূল দলের টিকিট না পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এবারের বিধানসভা ভোটে সিঙ্গুরের টিকিট পেয়েছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরোধী বলে পরিচিত বেচারাম মান্না। আবার হরিপালে টিকিট পেয়েছেন বেচারাম মান্নার স্ত্রী করবী মান্না। কিন্তু বয়েস বারার কারণে টিকিট পাননি প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেন সিঙ্গুরের মাস্টারমশাই। এদিন তিনি বলেন এবারের ভোটে দলের হয়ে প্রচার করবেন না। এবং তিনি দু একদিনের মধ্যে আদৌ তিনি আগামী দিনে কি করবেন সেটা জানিয়ে দেবেন। প্রার্থী ঘোষনার দিনের তৃণমূলের তাল কাটলো আন্দোলনের জমি সিঙ্গুরে।
Related Articles
শীতলা অষ্টমীতে ভক্তদের ভিড় শ্রীরামপুর চাতরায়।
হুগলি, ২৪ ফেব্রুয়ারি:- হালকা শীতের আমেজের মধ্যেই ভোর বেলা দমকা হাওয়া ও এক পশলা বৃষ্টির মধ্যেই মঙ্গলবার শীতলা অষ্টমী তিথিতে ভক্তদের ভিড় জমছিল। ভোরের আলো ফোটা শুরুর পর থেকে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে লম্বা হয়েছে ভক্তদের লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মন্দিরে ডাব ও গঙ্গা জল দিয়ে শীতলা মা কে পুজো দিয়েছেন অগনিত ভক্তরা। […]
নভেম্বরের দু তারিখ থেকে রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরে পঠন-পাঠন শুরু হবে।
কলকাতা , ২৭ সেপ্টেম্বর:- আগামী দোসরা নভেম্বর থেকে রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরে পঠন-পাঠন শুরু হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন। পরে তিনি বলেন দোসরা নভেম্বর থেকে রাজ্যের সমস্ত কলেজে পঠন-পাঠন শুরু হলেও তা হবে অনলাইনে। বর্তমান পরিস্থিতিতে এখনই কলেজ […]
সারদার লকেট ! বিজেপিতে গেছে বলেই ওর বিরুদ্ধে কোন মামলা হয়নি – মমতা বন্দ্যোপাধ্যায়।
সুদীপ দাস , ৫ এপ্রিল:- সারদার লকেট! বিজেপিতে গেছে বলেই ওর বিরুদ্ধে কোন মামলা হয়নি। আজ চুঁচুড়ার জনসভায় এসে একথাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ব্যান্ডেল দেবানন্দপুর সাহেব বাগান মাঠে সকাল ১১টা ৫০ নাগাদ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামে। সেখান থেকে হুইল চেয়ারে সোজা মঞ্চে ওঠেন মমতা। এদিন হুগলির ডানলপ কারখানা বন্ধের জন্য পুনরায় কেন্দ্রীয় সরকারকে […]







