বাঁকুড়া , ৪ মার্চ:- বিধানসভা ভোটের মুখে বাঁকুড়া উদ্ধার বিপুল পরিমাণ মদ। বাঁকুড়া শহরের ভৈরব স্থান এলাকার একটি গোপন ডেরা থেকে এই বিপুল পরিমান মদ উদ্ধার হয়েছে বলে জানাগেছে আবগারি দফতর সূত্রে। আবগারি দফতর সূত্রে আরো জানা গেছে ভৈরব স্থানের ওই গোপন ডেরা থেকে মদ ছাড়াও উদ্ধার হয়েছে বিভিন্ন জনপ্রিয় মদের ব্র্যান্ড লেভেল, হলোগ্রাম, ছিপি সহ বেশ কিছু সামগ্রী। আবগারি দফতরের আধিকারিকদের দফতরের ধারণা ওই গোপন ডেরায় বিভিন্ন অস্বাস্থ্যকর দ্রব্য দিয়ে অতি সস্তায় জনপ্রিয় মদের ব্র্যান্ডের নকল এই মদ তৈরি করা হত। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আবগারি দফতর একজনকে আটক করেছে। আটক করা ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই বেআইনী মাদক কারবারের গোটা চক্রকে চিহ্নিত করা হবে বলে জানিয়েছে আবগারি দফতরের তদন্তকারীরা । পাশাপাশি এই মদ কিভাবে বাজারজাত করা হত সে বিষয়েও তদন্ত চালানো হবে বলে জানিয়েছেন আবগারি দফতরের আধিকারিকরা।
Related Articles
দুর্গাপুজোর হেরিটেজ তকমা ও ১৫০ বছর ট্রামের পূর্তিকে স্মরণীয় রাখতে উদ্যোগি রাজ্য।
কলকাতা, ৬ অক্টোবর:- ইউনেস্কোর খেতাব পেয়ে কলকাতার দুর্গাপুজো এখন ওয়ার্ল্ড হেরিটেজ। সেই খেতাব পাওয়ার একবছর পূর্ণ হয়েছে। একই সঙ্গে ১৫০ বছর পূর্তি হল কলকাতার বুকে ছুটে চলা জীবন্ত ঐতিহ্য ট্রামের। এই দুই প্রাপ্তিকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে কলকাতার একটি ট্রামকে নানা রঙে, নানা ছবিতে সুসজ্জিত করে তোলা হয়েছে। […]
ডেঙ্গু পরিস্থিতির ওপর নজরদারি চালাতে পাঁচটি বিশেষ পরিদর্শক দল গঠন করলো রাজ্য।
কলকাতা, ১০ সেপ্টেম্বর:- গোটা রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি ও সরকারি চিকিত্সা পরিকাঠামোর ওপর নজরদারি চালাতে রাজ্যের স্বাস্থ্য দফতর পাঁচটি বিশেষ পরিদর্শক দল গঠন করেছে। স্বাস্থ্য কর্তা, চিকিৎসক, অধ্যাপক, শিশুরোগ বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং নার্সিং কর্মীদের নিয়ে গঠিত এই দলগুলি ডেঙ্গু প্রবণ এলাকাগুলিতে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন। নজরদারি দলের সদস্যরা শহর ও জেলায় বিভিন্ন হাসপাতালেও পরিদর্শন […]
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিরোধী দলনেতার নেতৃত্বে প্রতিবাদে সামিল বিধায়করা।
কলকাতা, ২ আগস্ট:- দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গের নির্বাচিত বিধায়করা বিধানসভায় প্রতিবাদ সামিল হতে দেখা গেল। তাদের অভিযোগ গরিব মানুষরা তাদের ক্রয় ক্ষমতা হারিয়েছে, বাজার অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে গরিব মানুষের। তাই বিধানসভায় বাইরে শ্লোগান বিরোধী দলনেতার নেতৃত্বে এত দাম খাবো কি মমতা যাবে কি স্লোগান দিতে দেখা যায়। বিধায়িকা অগ্রিমিত্রা পল জান […]









