হুগলি , ৪ মার্চ:- নকল ন্যাশনাল সেভিং সার্টিফিকেট ভাঙাতে এসে শ্রীরামপুর থেকে হাতে নাতে পাকড়াও তামিলনাড়ুর দুই বাসিন্দা। এদিন শ্রীরামপুর বড় পোস্ট অফিসে আসে তামিলনাড়ুর দুই বাসিন্দা। তারা পোস্ট ওফিসে এসে সেভিং সার্টিফিকেট ভাঙাতে চায়। সেই সার্টিফিকেট দেখে সন্দেহ হয় পোস্টমাস্টারের। এরপর পরীক্ষা করে দেখা যায় ওই ব্যক্তিদের আনা নাস্যানাল সেভিং সার্টিফিকেট সম্পূর্ণ জাল। এরপরেই পোস্টওফিস থেকে খবর দেওয়া হয় শ্রীরামপুর থানায়। শ্রীরামপুর থানার পুলিশ এসে তামিলনাড়ুর দুই বাসিন্দাকে আটক করে থানায় নিয়ে যায়। ওই দুই ব্যক্তি কোথা থেকে ওই সার্টিফিকেট পেলো আর কেনই বা শ্রীরামপুর পোস্ট অফিসেই ভাঙাতে এলো তা ধৃতদের আটক করে তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ।
Related Articles
গোঘাটে ফের রাজনৈতিক উত্তেজনা।
হুগলি , ২৭ জানুয়ারি:- হুগলী জেলার গোঘাটে ফের রাজনৈতিক উত্তেজনা। বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলা দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে গোঘাট ১নং ব্লকের রুঘবাটি অঞ্চলের মদিনাতে। বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ রাতের অন্ধকারে পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে পুকুর এবং রাস্তার দুধারে। বিজেপির পক্ষ থেকে থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। […]
নির্বিঘ্নেই শুরু হুগলিতে এসএসসি পরীক্ষা।
হুগলি, ৭ সেপ্টেম্বর:- দীর্ঘ ৯ বছর পর রাজ্যে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের পরীক্ষা। ২০১৬ সালে শেষবার হয়েছিল এই পরীক্ষা। দুপুর ১২:০০ টায় পরীক্ষা শুরু হবে আর শেষ হবে দুপুর দেড়টায়। পরীক্ষার্থীরা দেড় ঘন্টা সময় পাবে পরীক্ষা দেওয়ার জন্য। ইতিমধ্যেই ব্যান্ডেল হুগলি গার্লস হাইস্কুল, হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ এসএসসি পরীক্ষা কেন্দ্র […]
নাকায় ধরা পড়ল ৪০০ বস্তা রেশনের চাল! আটক ট্রাক, গ্রেপ্তার চালক।
হুগলি, ১৯ ডিসেম্বর:- ঘটনা ধনিয়াখালি থানার ভান্ডারহাটি ফিডার রোড এলাকার। হুগলি গ্রামীন পুলিশ সূত্রে জানা গেছে, গত কাল রাতে ভান্ডারহাটির ফিডারোডে বিশেষ নাকা চেকিং চালানোর সময় একটি দশ চাকার ট্রাক আটক করা হয়। ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০০টি চটের বস্তা ভর্তি চাল উদ্ধার হয়। পশ্চিমবঙ্গ সরকার ফুড সাপ্লাই লেখা রয়েছে। চালের বস্তা গুলি রেশনের চাল বলেই […]








