কলকাতা, ৩ মার্চ:- প্রতি কেন্দ্রের জন্য ৩ কোম্পানি বাহিনী। ভোটকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন যে তৎপর তা বোঝাই যাচ্ছে খুব ভালোভাবে। ইতি মধ্যেই ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর বেশিরভাগ রাজ্যে প্রবেশ করেছে, কমিশন সূত্রে খবর আগামী সপ্তাহের মধ্যে আরো ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবো। সূত্র মারফত এও জানা যাচ্ছে নির্বাচনের প্রথম দফার শুরুর আগেই রাজ্যে প্রবেশ করবে আরো ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবার এক ধাক্কায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ১৮ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই নির্বাচনে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী এখনও পর্যন্ত মোতায়েন করা হয়েছে এই দুই জেলায়। আগামী ২৭ মার্চ প্রথম দফা নির্বাচনে যে ৩০ টি আসনে ভোটগ্রহণ হবে তার প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য ৩ কম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এলাকার টহলদারির জন্য, নির্বাচন সূত্রে খবর।
Related Articles
চুঁচুড়ায় পুলিশের তৎপরতায় গঙ্গায় তলিয়ে যাওয়া বৃদ্ধের জীবন বাঁচালো পুলিশ।
হুগলি, ২৩ জুন:- গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া বৃদ্ধের জীবন বাঁচল পুলিশের তৎপরতায়।বৃ্দ্ধকে ভর্তি করা হল ইমামবাড়া জেলা হাসপাতালে। চুঁচুড়ার বড় বাজার এলাকার প্রসাদ দাস সেন ঘাট যা স্থানীয় ভাবে হারু মন্ডলের ঘাট নামে পরিচিত। সেই ঘাটে এদিন দুপুরে স্নান করতে নামেন বছর সত্তরের হারাধন দাস। হারাধন বাবু দাদপুর থানার গোস্বামী মালিপাড়ার বাসিন্দা। […]
কুড়ি দিন পর শহরের জঞ্জাল সাফাই শুরু হয়েছে , ভাগাড়ে পরিনত হওয়ায় অবরোধ বাসিন্দাদের।
হুগলি, ২১ ডিসেম্বর:- পিয়ারা বাগান থেকে রবীন্দ্রনগর যাওয়ার রাস্তায় নবাব বাগানে দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলা হয়।খাবারের উচ্ছিষ্ট ফেলায় কুকুর বিড়াল সেই আবর্জনা রাস্তায় টেনে আনে।মশা মাছির উৎপাতে টেকা দায়,পুরসভাকে বলেও কোনো কাজ হয়না।এমনই অভিযোগ বাসিন্দাদের।গত কুড়ি দিন লোকসভার অস্থায়ী কর্মীরা কাজ বন্ধ করে আন্দোলন করে শহরের জঞ্জাল সাফাই বন্ধ থাকে। যার ফলে ভাগাড়ে পরিণত হয়েছে […]
ডোমজুড়ে দুই বাসের ধাক্কায় আহত ১০।
হাওড়া, ৪ জুলাই:- হাওড়ার ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা আরও একটি বাসের। ঘটনায় আহত ৮-১০ জন বাসের যাত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। জানা গেছে, একটি বেসরকারি সংস্থার মহিলা কর্মীদের নিয়ে কোনা থেকে ধূলাগোড় যাচ্ছিল বাসটি। ধূলাগোড় ট্রাফিক গার্ড […]











