হুগলি , ২ মার্চ:- বিজেপির পরিবর্তন যাত্রায় রাস্তা অবরোধ তৃণমূলের। শিবতলা এলাকায় তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি,উত্তেজনা এলাকায়।তৃণমূলের দাবি তাদের পার্টি অফিসের সামনে ইচ্ছে করে মাইক বেঁধে দলের নেতা নেত্রী দের বিরুদ্ধে গালাগালি করছে। আমরা পুলিশ ও বিজেপির নেতাদের অনুরোধ করি মাইক খুলে নেওয়ার জন্য কিন্তু মাইক খোলে নি। উত্তরপাড়া গৌরী সিনেমা হলের সামনে থেকে শুরু হয় এই পরিবর্তন যাত্রা।উপস্থিত ছিলেন প্রবীর ঘোষাল সংগঠনিক সভাপতি শ্যামল বসু। তৃণমূলের আরো অভিযোগ আমাদের পার্টি অফিসের সামনে ইচ্ছে করে মাইক বেঁধেছে বিজেপি।অবিলম্বে মাইক খুলতে হবে না হলে রাস্তা অবরোধ চলবেই। এরপরেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে দুই দলের নেতা কর্মীরা।এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে।পরে জিটি রোড।
Related Articles
কোন্নগরের নবগ্রামে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন
হুগলি , ১৮ ডিসেম্বর:- হুগলি জেলার কোন্নগরের নবগ্রাম মিষ্টি মহল মোড়ে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।শুক্রবার নবগ্রাম মিষ্টি মহল মোড়ে একটি পরিত্যক্ত জলাশয়ে শুকনো আবর্জনায় হটাৎ আগুন লেগে যায়। এরপরেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় সম্পূর্ণ এলাকা। আশেপাশে বহু বাড়ি ও দোকান থাকায় আতঙ্কিত মানুষ দমকলে খবর দেয়। ঘটনাস্থলে […]
২০২১ এর মতো বিজেপিকে জবাব দিতে হবে, হুঁশিয়ারি কল্যাণের।
হাওড়া, ৩০ এপ্রিল:- আসন্ন পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে এখন থেকেই ঘর গোছাতে নেমে পড়ল তৃণমূল। রবিবার বিকেলে ডোমজুড়ের প্রাচ্য ভারতী স্টেডিয়ামে হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের এক বুথভিত্তিক কর্মীসভার আয়োজন করা হয়। ওই সভায় কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ঘোষ প্রমুখ নেতৃত্ব এদিন বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। সিপিএমের বিরুদ্ধেও সরব হন কুণাল […]
নবগ্রামে বড়সড় মধুচক্রের আসর , হাতে নাতে ধরলো এলাকার মানুষ।
হুগলি , ১৫ জুলাই:- কোন্নগর নবগ্রামে মধুচক্র আটক চার।কোন্নগরের নবগ্রামে বড়সড় মধুচক্রের আসর। হাতেনাতে ধরলো এলাকার বাসিন্দারা। নবগ্রাম বি ব্লক এলাকার একটি গেষ্ট হাউসে বেশ কিছুদিন ধরে চলতো এই মধুচক্রের আসর। বুধবার এই গেস্টহাউসে আবার বহিরাগত যুবক যুবতীরা ভিড় করছে দেখতে পেয়ে পঞ্চায়েত ও পুলিশে খবর দেয় এলাকার বাসিন্দারা।এরপর কানাইপুর ফাঁড়ির পুলিশ এসে চারজন যুবক […]







