ঝাড়গ্রাম , ১ মার্চ:- নির্বাচনের দিন ঘোষণা হয়েছে আগামী ২৭ শে মার্চ ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে নির্বাচন হবে। তার প্রাক্কালে প্রতিদিন শিবসেনা দলে মানুষ যোগদান করছেন বলে দলের ঝাড়গ্রাম জেলা সভাপতি মধুসুদন সিংহ জানান। সোমবার ঝাড়্গ্রাম জেলা কার্যালয়ে এসে বেলপাহাড়ি এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের বেশকিছু কর্মী শিবসেনা দলে যোগদান করেন, তাদের হাতে পতাকা তুলেদেন দলের ঝাড়গ্রাম জেলা সভাপতি মধুসুদন সিংহ। উল্লেখযোগ্য ভাবে যোগদান করেন বিশিষ্ট লেখক জয়দেব দাস,তার হাতেও তিনি পতকা তুলে দেন।সেইসঙ্গে মধুসুদন সিংহ বলেন আগামী কয়েকদিনের মধ্যে আরো বহু মানুষ শিবসেনা দলে যোগদান করবেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে। যারা শিবসেনা দলে যোগদান করেছেন তাদের সকলকে তিনি স্বাগত জানিয়েছেন। এবং বিধানসভা নির্বাচনে দলের যিনি প্রার্থী হবেন তাকে জয়ী করার জন্য কাজ করারও নির্দেশ দিয়েছেন।
Related Articles
ভারতীয় কোচ কার্স্টেনের চুক্তিপত্রে কার নাম ছিল ? নয়া তথ্য প্রকাশ্যে ।
স্পোর্টস ডেস্ক , ১৬ জুন:- মাত্র মিনিট ৭ এর ইন্টারভিউতেই গুরু গ্রেগের ছেড়ে যাওয়া চেয়ারে বসেছিলেন গ্যারি কার্স্টেন। বোর্ড তাঁর হাতে যে চুক্তিপত্র দিয়েছিল, তাতে ছিল গুরু গ্রেগের নাম। পরে চুক্তিপত্রে চ্যাপেলের নাম কেটে , ভারতীয় কোচের পদে কার্স্টেনের নাম করা হয়। খবরের ভিতরের এ সব খবরই কার্স্টেন ফাঁস করেছেন এক সাক্ষাৎকারে। এক সাক্ষাৎকারে কার্স্টেন বলেন, ভারতীয় দলকে কোচিং […]
অয়নের বিরুদ্ধে এবার চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের।
হুগলি, ১০ এপ্রিল:- চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলার বাসিন্দা চয়নিকা আঢ্য টিটাগড় পুরসভায় যোগ দিয়েছিলেন চতুর্থ শ্রেণির কর্মী হিসাবে। তাঁর অভিযোগ, অয়নকে টাকা না দিতে পারায় সেই চাকরি আর করতে পারেননি তিনি। এ বারে বিজেপির লিগাল সেলকে সঙ্গে নিয়ে তিনি সেই ঘটনার তদন্ত চেয়ে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করলেন। প্রসঙ্গত ২০১৯ সালে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খেলার কোটায় […]
বালিতে বন্ধ হয়ে গেল অরুণ ইলেক্ট্রিক্যাল প্রাইভেট লিমিটেড কারখানা। কর্মহীন হয়ে পড়লেন এখানকার কর্মীরা।
হাওড়া , ২২ জুন:- বালিতে বন্ধ হয়ে গেল অরুণ ইলেক্ট্রিক্যাল প্রাইভেট লিমিটেড কারখানা। এর জেরে কর্মহীন হয়ে পড়লেন এখানকার কর্মীরা। বালি থানার অন্তর্গত বেলুড় স্টেশন রোডেই রয়েছে এই কারখানা। যেখানে কাজ করেন প্রায় ৪০ জন। প্রত্যেক মাসের ২২ তারিখ কর্মীদের বেতন হত। সোমবার সকালে যখন শ্রমিকরা কাজ করতে আসেন তখন কারখানা বন্ধের নোটিশ দেখেন তারা। […]







