কলকাতা , ১ মার্চ:- চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মত প্রথমসারির করোনা যোদ্ধাদের সঙ্গে সঙ্গে তাদের পরিবারের সদস্যদেরও জরুরী ভিত্তিতে টিকা দেওয়ার ব্যবস্থা করার জন্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন- আইএম এ রাজ্যর স্বাস্থ্য দপ্তরকে অনুরোধ জানিয়েছে। পাশাপাশি কোউইন অ্যাপ বিভ্রাটের কারণে যে সমস্ত চিকিৎসক ২৫ ফেব্রুয়ারির মধ্যে কোভিডের টিকা নিতে পারেননি তাদের অবিলম্বে টিকাকরণের ব্যবস্থা করার জন্য সংগঠনের তরফ এ অনুরোধ জানানো হয়েছে। গতকাল কলকাতায় এক অনুষ্ঠানে আই এম এর রাজ্য শাখার নতুন পদাধিকারীরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। শান্তনু সেন সংগঠনের নতুন রাজ্য সম্পাদক এবং সন্তোষ মন্ডল নতুন সভাপতি নিযুক্ত হয়েছেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। তার কাছেই সংগঠনের তরফ থেকে এইসব অনুরোধ জানানো হয়।
Related Articles
করোনা পরিস্থিতির মধ্যে প্রতিদিন ডিউটিতে আসায় হাওড়ায় সিভিল ডিফেন্স কর্মীকে হুমকি। শারীরিক হেনস্থা।
হাওড়া,২৮ এপ্রিল:- করোনা পরিস্থিতির মধ্যে বাড়ি থেকে বেরিয়ে প্রতিদিন ডিউটিতে আসায় হাওড়ায় সিভিল ডিফেন্স এর এক কর্মীকে হুমকি ও শারীরিক হেনস্থার অভিযোগ উঠল। শুধু তাই নয়, ছেলেকে বাঁচাতে এসে আক্রান্ত হন তাঁর বাবাও। অভিযোগ, লকডাউনের সময়েও ওই সিভিল ডিফেন্স কর্মী প্রতিদিন ডিউটি করছেন। সেই ‘অপরাধে’ শারীরিক হেনস্থার শিকার হন তিনি। ঘটনাটি ঘটেছে হাওড়া শিবপুর […]
পুর নির্বাচনের দাবিতে হাওড়া কর্পোরেশন চলো কর্মসূচি বামেদের।
হাওড়া, ৮ নভেম্বর:- অবিলম্বে পুরসভার নির্বাচনের দাবিতে হাওড়া কর্পোরেশন চলো ও গণ ডেপুটেশন কর্মসূচি নিলো হাওড়া জেলা বামফ্রন্ট। সোমবার বিকেলে বঙ্গবাসী মোড়ে জমায়েতের পর মিছিল করে বাম কর্মী সমর্থকেরা হাওড়া পুরসভার গেটের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। সেখানে পুলিশের সঙ্গে বাম কর্মী সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়। পরে বামফ্রন্টের এক […]
হাওড়ায় বৈশালীর প্রচারে নাড্ডা , গেলেন বেলুড় মঠেও।
হাওড়া , ৩১ মার্চ:- হাওড়ায় ভোট প্রচার ও সাংগঠনিক কাজে এসে বেলুড় মঠ দর্শন করে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বুধবার বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ বেলুড় মঠে আসেন তিনি। এরপর মঠ ঘুরে দেখেন। মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ৪টে ৫০ মিনিট নাগাদ তিনি বেলুড় মঠ থেকে বেরিয়ে বালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী […]







