হুগলি, ২৭ ফেব্রুয়ারি:- পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ বন্ধ করার জন্য নির্বাচন কমিশন ৮ দফা ভোট করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ করোনা ভাইরাসের থেকেও গুরুত্বপূর্ণ তৃণমূল ভাইরাস-দাবি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজ হুগলির ডানকুনিতে এক দলীয় সভায় তিনি এ কথা বলেন পাশাপাশি তার নির্বাচন কমিশনের কাছে দাবি তৃণমূলের নির্বাচনী সেল নবান্ন থেকে বন্ধ করতে হবে একইসাথে নেতাদের ফোনে পুলিশের আড়িপাতা বন্ধ করতে হবে। একই মঞ্চ থেকে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী বলছে বাইশ তেইশ বছরের বাচ্চা মেয়ে ঘরের বউ সে নাকি কয়লা চোর, তাহলে যখন তার বিয়ে হয়েছিল তখন সে নাবালিকা ছিল এটা একটা অপরাধ এবং কয়লা চোর মুখ্যমন্ত্রী বলেছে, সিবিআই বলেনি পাশাপাশি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জিকে কটাক্ষ করে তিনি বলেন তার জন্য সে টিকিট পেয়েছে আবার বড় বড় কথা বলে, যে তৃণমূলের পক্ষে লড়ে আবার বিপক্ষে লড়ে। আগামী ভোটে তাকে ব্যাপক ঘটে হারাবে এটাই তার চ্যালেঞ্জ। এদিনের সভায় শুভেন্দু, রাজিব ছাড়াও উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার শমীক ভট্টাচার্য, কাঞ্চনা মৈত্র, শ্যামল বসু সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ।
Related Articles
করোনা নিয়ন্ত্রণে থাকলে এপ্রিলেই উচ্চ মাধ্যমিক , প্রস্তুত খসড়া রুটিন।
কলকাতা, ১৪ সেপ্টেম্বর:- করোনা আবহেই আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী এপ্রিল মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার জন্য রাজ্য সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে। সম্ভাব্য একটি খসড়া রুটিনও তৈরি করেছে সংসদ। যা নবান্নে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। চলতি শিক্ষা বর্ষে উচ্চ মাধ্যমিকের সিলেবাস ৩৫ […]
জমি জায়গা নিয়ে বিবাদের জেরে সুপারি দিয়ে খুনের চেষ্টা , ঘটনায় গ্রেপ্তার ২।
হুগলি, ১০ ডিসেম্বর:- সুপারি দিয়ে খুনের চেষ্টার অভিযোগে সুপারি কিলার সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করল চণ্ডীতলা থানার পুলিশ। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল চণ্ডীতলা থনার ভুতোদিঘী গ্রামে। পুলিশ জানিয়েছে ধৃতরা হল অমল মহুরি ও বাবন দে। অমলের বাড়ি চণ্ডীতলায়। বাবানের বাড়ি রিষড়া থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। […]
২২-২৩ অর্থবর্ষে পরিবহন দপ্তর ৩ হাজার ৩৫৩ কোটি টাকা আয় করেছে।
কলকাতা, ৯ এপ্রিল:- ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যের পরিবহন দফতর ৩ হাজার ৩৫৩ কোটি টাকা আয় করেছে। ২১-২২ আর্থিক বছরের তুলনায় যা প্রায় সাতশ কোটি টাকা বেশি। রেজিস্ট্রেশন ফি, ফিটনেস সার্টিফিকেট, পারমিট, ড্রাইভিং লাইসেন্স সহ একাধিক ব্যবস্থা সরলীকরণের ফলে এই আয় বেড়েছে বলে পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে। চলতি আর্থিক বছরে এই আয় আরো বাড়িয়ে এক হাজার […]











