হাওড়া , ২৬ ফেব্রুয়ারি:- ভোটের প্রার্থী ঘোষণা এখনও পর্যন্ত হয়নি। তার আগেই উত্তর হাওড়ায় তৃণমূল নেতা গৌতম চৌধুরীকে প্রার্থী হিসাবে দেখতে চেয়ে নাগরিকবৃন্দের তরফে পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তাতে লেখা আছে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে গৌতম চৌধুরীকে প্রার্থী হিসাবে দেখতে চাই। নিচে লেখা আছে উত্তর হাওড়া তৃণমূল চার নং ওয়ার্ড নাগরিকবৃন্দ। এ বিষয়ে প্রাক্তন মেয়র পারিষদ সদস্য তৃণমূল নেতা গৌতম চৌধুরী বলেন, উত্তর হাওড়ার জনগণ গণদেবতা যারা ভোট দেবেন তারা এটা বলছেন। দল কি করবে সেটা দলের ব্যাপার। সারা উত্তর হাওড়া জুড়ে পোস্টার পড়েছে। প্রসঙ্গত, এর আগে শুভেন্দু অধিকারী ও রাজীব ব্যানার্জিকে নিয়েও হাওড়ায় পোস্টার পড়েছিল। সম্প্রতি জটু লাহিড়ীকে নিয়েও পোস্টার পড়ে। এবার গৌতম চৌধুরীকে প্রার্থী হিসাবে দেখতে চাওয়া নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
Related Articles
মহালয়ার ভোরে হাওড়ার ঘাটগুলিতে তর্পণ , পুলিশের নজরদারি।
হাওড়া , ১৭ সেপ্টেম্বর:- বৃহস্পতিবার মহালয়ায় ভোর থেকে তর্পণ করতে মানুষ আসেন গঙ্গার ঘাটে। দুর্ঘটনা এড়াতে গঙ্গাবক্ষে নজরদারি ছিল পুলিশের। পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনায় মহালয়ার ভোরে তর্পণ চলে হাওড়ার বিভিন্ন ঘাটে। সকাল থেকেই তর্পণের জন্য প্রচুর মানুষ ভিড় জমান গঙ্গার ঘাটগুলিতে। রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট, বাঁধাঘাট সহ বালির বিভিন্ন ঘাটেও তর্পণের জন্য ভোর থেকেই মানুষের […]
চুঁচুড়ায় লকেটের গাড়ি ভাঙচুর।
হুগলি , ১০ এপ্রিল:-হুগলীর চূঁচুড়ার ঈশ্বরবাগে ছাপ্পা হচ্ছে শুনে সেখানে যান চূঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। প্রার্থী সেখানে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। তার গাড়ী ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। যদিও তৃণমূল প্রার্থী অসিত মজুমদার এর অভিযোগ নাটক করছেন লকেট। তার দলের লোকেরাই প্রার্থীর গাড়ী ভাঙচুর করেছে বলে পাল্টা অভিযোগ তৃণমূল প্রার্থীর। […]
মুখ্যমন্ত্রীকে দুঃস্বপ্ন দেখাবে সন্দেশখালি- সুকান্ত।
হাওড়া, ২১ ফেব্রুয়ারি:- মমতা বন্দ্যোপাধ্যায়কে দু:স্বপ্ন দেখাবে সন্দেশখালি। হাওড়ায় বললেন সুকান্ত। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বুধবার হাওড়া জেলা হাসপাতালে এসে সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন, সন্দেশখালি নিয়ে ২৬ তারিখ থেকে গান্ধী মূর্তির পাদদেশে ধরনা তিন দিনের, আমরা অনুমতি চেয়েছি। তিনি আরও বলেন, আগামী দিনে আমরা যুব মোর্চার নেতৃত্বে এসএসসি এবং পর্ষদ অফিস ঘেরাও করব। Post […]







